বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ২০২৬
৩০ মাঘ ১৪৩২
বুড়িচংয়ে ভেজালবিরোধী অভিযান, ১৬ হাজার টাকা জরিমানা
গাজী জাহাঙ্গীর আলম জাবির:
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ১:২০ এএম আপডেট: ২০.০১.২০২৬ ২:০২ এএম |


 বুড়িচংয়ে  ভেজালবিরোধী  অভিযান,  ১৬ হাজার টাকা জরিমানা
কুমিল্লার বুড়িচং উপজেলা সদর বাজারে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তানভীর হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে অপরিষ্কার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের অভিযোগে বুড়িচং ঘুষ কেবিনের স্বত্বাধিকারী নান্টু ঘোষকে ৫ হাজার টাকা, আদি ঘোষের স্বত্বাধিকারী সেন্টু ঘোষকে ৫ হাজার টাকা এবং মদিনা সুইটসকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া সরকারের নির্দেশনা অমান্য করে স্বর্ণের পরিমাপে গড়মিল করার কারণে হরিচরণ শিল্পালয়ের স্বত্বাধিকারী স্বপন কর্মকারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের পণ্যের মূল্য তালিকা যাচাই করা হয় এবং খাদ্যপণ্যের গুণগত মান পরীক্ষা করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন বলেন, “ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো ব্যবসায়ী আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযানে বিএসটিআই কুমিল্লা জেলার পরিদর্শক মোহাম্মদ লুৎফুর রহমান ও ফিল্ড অফিসার মোহাম্মদ রাজিব ফকির এবং বুড়িচং থানা পুলিশের একটি দল উপস্থিত থেকে সার্বিক সহায়তা প্রদান করেন।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সুপার ওভারে আফগানদের হারাল দক্ষিণ আফ্রিকা
পিএসএলে দল পেলেন ইমন-নাহিদ
শুটিংয়ে বহিষ্কার-অবাঞ্ছিত চলছেই
বাংলাদেশের পথে হাঁটছে ভুটান
বাংলাদেশে নারী বিপিএল শুরুর ঘোষণা দিল বিসিবি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় শৃঙ্খলা বাহিনীর ২৬ হাজার সদস্য
বিএনপি থেকে বহিষ্কার মুন্সী
কুমিল্লায় পুকুর সেঁচে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করলো র‌্যাব
ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্র ছেড়ে যাবেন না
আওয়ামী লীগের নিরপরাধ নেতা কর্মীদের প্রতি উদার হতে হবে
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২