বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ২০২৬
৩০ মাঘ ১৪৩২
দক্ষ কাস্টমস গড়ে তুলতে কুমিল্লায় আলোচনা সভা
জহির শান্ত
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ১:৫৩ এএম আপডেট: ২৭.০১.২০২৬ ২:১৪ এএম |




 দক্ষ কাস্টমস গড়ে তুলতে  কুমিল্লায় আলোচনা সভা “দক্ষ কাস্টমস, সুরক্ষিত দেশ-উন্নয়নের পথে বাংলাদেশ” প্রতিপাদ্যে কুমিল্লায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে কাস্টমস ব্যবস্থাকে আরও দক্ষ, আধুনিক ও জনবান্ধব করে গড়ে তোলার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কাস্টমস: রপ্তানি, বন্ড ও আইটি) ফারজানা আফরোজ। 
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কর অঞ্চল কুমিল্লার কর কমিশনার মো. আবদুস সোবহান এবং কর অঞ্চল নোয়াখালীর কর কমিশনার শাহ্ মুহাম্মদ ইত্তেদা হাসান। 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, কুমিল্লার কমিশনার মো. আব্দুল মান্নান সরদার। 
অনুষ্ঠানে বক্তারা বলেন, উন্নত ও নিরাপদ বাংলাদেশ গড়তে কাস্টমস প্রশাসনের দক্ষতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার ও স্বচ্ছতা নিশ্চিত করা গেলে রাজস্ব ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচিত হবে। তারা রাজস্ব আহরণে কাস্টমস ও কর বিভাগের সমন্বিত ও কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
এসময় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, কুমিল্লার আয়োজনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সুপার ওভারে আফগানদের হারাল দক্ষিণ আফ্রিকা
পিএসএলে দল পেলেন ইমন-নাহিদ
শুটিংয়ে বহিষ্কার-অবাঞ্ছিত চলছেই
বাংলাদেশের পথে হাঁটছে ভুটান
বাংলাদেশে নারী বিপিএল শুরুর ঘোষণা দিল বিসিবি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় শৃঙ্খলা বাহিনীর ২৬ হাজার সদস্য
বিএনপি থেকে বহিষ্কার মুন্সী
কুমিল্লায় পুকুর সেঁচে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করলো র‌্যাব
ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্র ছেড়ে যাবেন না
আওয়ামী লীগের নিরপরাধ নেতা কর্মীদের প্রতি উদার হতে হবে
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২