সোমবার ২৭ জুলাই ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩
কুমিল্লায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কোরআন খতম, দোয়া ও শোক বইয়ে স্বাক্ষর
বশিরুল ইসলাম ।।
প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ৪:১৯ পিএম আপডেট: ৩০.১২.২০২৫ ৫:৩৪ পিএম |

কুমিল্লায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কোরআন খতম, দোয়া ও শোক বইয়ে স্বাক্ষরবাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুমিল্লায় কোরআন খতম, দোয়া মাহফিল এবং শোক বইয়ে স্বাক্ষর কর্মসূচির আয়োজন করেছে কুমিল্লা জেলা ও মহানগর বিএনপি।


কুমিল্লায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কোরআন খতম, দোয়া ও শোক বইয়ে স্বাক্ষরআজ (৩০ ডিসেম্বর) কুমিল্লা কান্দিরপাড় বিএনপি কার্যালয়ে দিনব্যাপী এসব কর্মসূচি পালন করা হবে। কর্মসূচির শুরুতে মরহুমার রুহের মাগফিরাত কামনায় পবিত্র কোরআন খতম ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে দলীয় নেতাকর্মীরা শোক বইয়ে স্বাক্ষর করে তাদের গভীর শোক ও শ্রদ্ধা নিবেদন করেন। এই পর্যন্ত বিকাল ৪টায় শোক বইয়ে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের ৭০জন স্বাক্ষর করেছেন। 

কুমিল্লায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কোরআন খতম, দোয়া ও শোক বইয়ে স্বাক্ষরঅনুষ্ঠানে কুমিল্লা জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এসময় শোক বইয়ে অনেকে লিখেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র ও জনগণের অধিকার আদায়ের এক আপসহীন নেত্রী। তাঁর নেতৃত্ব ও অবদান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানান।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২