সোমবার ২৭ জুলাই ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩
হোমনায় যৌথ বাহিনীর অভিযান: দুটি পিস্তল ও বুলেটসহ একজন আটক
নিজস্ব প্রতিবেদক।।
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ৪:৩৫ পিএম |

হোমনায় যৌথ বাহিনীর অভিযান: দুটি পিস্তল ও বুলেটসহ একজন আটককুমিল্লার হোমনা উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে দুটি পিস্তল ও বুলেটসহ সোহাগ (৩২) নামের একজনকে আটক করেছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর)  ভোর ৬ টায় বাংলাদেশ সেনাবাহিনীর কুমিল্লা ৩৩ পদাতিক ডিভিশনের নেতৃত্বে যৌথবাহিনী হোমনা উপজেলার মাথাভাঙা এলাকায় এ অভিযান পরিচালনা করে।

অভিযানে ওই এলাকার তারু মিয়ার ছেলে অস্ত্রধারী মোঃ সোহাগকে আটক করা হয়। তার কাছ থেকে ২ টি পিস্তল এবং ১৪ রাউন্ড এ্যামুনেশন উদ্ধার করা হয়েছে বলে সেনাবাহিনীর সূত্র জানায়। আটক হওয়া ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্র হোমনা থানাপুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে যৌথ বাহিনী।
হোমনা থানার ওসি মোরশেদুল ইসলাম বলেন, সোহাগকে যৌথবাহিনী আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। এই ঘটনায় একটি নিয়মিত মামলা হচ্ছে। তার বিরুদ্ধে আগের কোন মামলা আছে কি না খতিয়ে দেখা হচ্ছে। আজকেই তাকে আদালতে পাঠানো হবে। 

যৌথবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশব্যাপী আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন এবং মাদক নির্মূলের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক প্রশাসনের সহায়তায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২