সোমবার ২৭ জুলাই ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩
কুমিল্লা-১ আসনে
বিএনপি থেকে পিতা-পুত্রের মনোনয়ন দাখিল
আলমগীর হোসেন, দাউদকান্দি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ১২:৫৬ এএম আপডেট: ৩০.১২.২০২৫ ১:০৭ এএম |



বিএনপি থেকে  পিতা-পুত্রের  মনোনয়ন দাখিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১(দাউদকান্দি-মেঘনা) আসনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন এবং তার ছেলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড.খন্দকার মারুফ হোসেন উভয় বিএনপি থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন। 
সোমবার দুপুর ১২টায় দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নাছরীন আক্তারের কাছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন উভয়ই কুমিল্লা-১ আসনে বিএনপির মনোনয়নপত্র দাখিল করেন। 
মনোনয়নপত্র জমা শেষে ড. খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও বীরোচিত সংবর্ধনা গণতন্ত্রের জন্য ইতিবাচক।তিনি বলেন, নির্বাচনের জন্য দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি ঠিক আছে তবে পুরোপুরি ঠিক হয়নি। নির্বাচন সুষ্ঠু ও নিরেপক্ষ হলে সব ঠিক হয়ে যাবে।
মনোনয়ন দাখিল শেষে সাংবাদিকদের খন্দকার ড. মারুফ হোসেন জানান, দলীয় নির্দেশনা অনুযায়ী বিএনপি থেকে আমি মনোনয়ন দাখিল করেছি।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২