সোমবার ২৯ জুন ২০২৬
১৫ আষাঢ় ১৪৩৩
ব্রাহ্মণপাড়ায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ১:১৩ এএম আপডেট: ১৫.১০.২০২৫ ১:২৯ এএম |


 ব্রাহ্মণপাড়ায় ৭ বছরের শিশুকে  ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তারইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ থানায় মামলা হয়েছে। উপজেলার চান্দলা (শান্তিনগর) গ্রামের কামাল হোসেনের ছেলে হাসিবুল ইসলাম (২৩) এর বিরুদ্ধে এ মামলা হয়েছে। অভিযুক্ত হাসিবুল ইসলামকে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ গ্রেপ্তার করে কোর্টের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে। শিশুটি স্থানীয় একটি স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী।
মামলার এজহার স‚ত্রে জানা যায়, গত ১৩ অক্টোবর সোমবার দুপুরে শিশুটি অন্যান্য শিশুদের সাথে খেলা করার সময় হাসিবুল হোসেন তাকে ডেকে নিয়ে যায়। শিশুটি হাসিবুল হোসেনের ঘরের সামনে গেলে হাসিবুল শিশুটিকে মুখে চাপ দিয়ে ধরে বসতঘরের ভিতরে নিয়ে যায় এবং ভিতর থেকে দরজা লাগিয়ে দেয়। এ সময় শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে হাসিবুল।
পরিবারের লোকজন শিশুটিকে খোঁজাখুঁজি পরে হাসিবুল ইসলামের দরজা বন্ধ অবস্থায় ঘরের মধ্যে খুঁজে পায়। পরবর্তিতে শিশুটি পরিবারের লোকজনের সামনে ঘটনাটি বলে। এব্যাপারে শিশুটির বাবা ১৩ অক্টোবর ব্রাহ্মণপাড়া থানায় একটি ধর্ষণ চেস্টা মামলার দায়ের করেন।
এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন উক্ত ঘটনার থানায় মামলা হয়েছে এবং আসামীকে গ্রেপ্তার করে আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
হকারদের পার্কিং ভাড়া দিলে ভবন মালিকের বিরুদ্ধে ব্যবস্থা
কাটাবিলে গুলিবিদ্ধ স্কুলছাত্র ইথানকে দেখতে ঢাকা মেডিকেলে এমপি মনিরুল হক চৌধুরী
ভেনেজুয়েলায় ভূমিকম্প দুর্যোগ প্রস্তুতিতে বাংলাদেশের করণীয়
আগাম প্রস্তুতি ও সমন্বিত পদক্ষেপ কাম্য
কুমিল্লায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় নকলওষুধের বড় চালান জব্দ, উৎপাদন চক্রের সদস্য আটক
লালমাইয়ে যুবককে ডেকে নিয়েগলা কেটে হত্যার অভিযোগ
ইথানের শরীর থেকে গুলি বের করা যা নি এখনো
গোলাবাড়ির কারবারিদের ধরলে মাদক সরবরাহ অর্ধেক কমবে
মাদকবিরোধী জোটের উদ্যোগে মানববন্ধন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২