শুক্রবার ২৬ জুন ২০২৬
১২ আষাঢ় ১৪৩৩
কুমিল্লার মুরাদনগরে হত্যা মামলার আসামির স্ত্রীকে পিটিয়ে হত্যা
প্রকাশ: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ২:০৩ এএম |




 কুমিল্লার মুরাদনগরে হত্যা মামলার আসামির স্ত্রীকে পিটিয়ে হত্যামুরাদনগর সংবাদদাতা:
কুমিল্লা জেলার মুরাদনগরে পূর্ব শত্রুতার জের ধরে রাশিদা বেগম(৪২) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে মুরাদনগর উপজেলার পূর্ব ধইর পশ্চিম ইউনিয়নের মহেশপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রাশিদা ওই গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী। দেলোয়ার হোসেন একটি হত্যামামলার আসামি। মামলার পর থেকেই সে পরিবার নিয়ে এলাকাছাড়া বলে জানিয়েছে স্থানীয় লোকজন। বৃহস্পতিবার তার স্ত্রী বাড়িতে প্রতিপক্ষের লোকজন পিটিয়ে হত্যা করে।
স্থানীয় সূত্রে জানা যায়, মুরাদনগর উপজেলার মহেশপুর গ্রামে দীর্ঘদিন ধরে খোরশেদ আলম বিডিআর ও ইউপি সদস্য রহিম সরকার গ্রুপের মাঝে দ্বন্দ্ব চলে আসছিলো। কিছুদিন আগে রহিম সরকার গ্রুপের  সদস্য মাওলা সরকারকে রাতের আঁধারে কুপিয়ে হত্যা করা হয়েছে। সেই হত্যা মামলার পলাতক আসামি দেলোয়ার হোসেনের স্ত্রী রাশিদা বেগম তার পালিত গরুগুলো নেয়ার জন্য বৃহস্পতিবার এলাকায় আসেন। তার ৭টি গরু একটি পিক-আপে করে নিয়ে যাওয়ার সময় রহিম মেম্বার গ্রুপের সদস্য সামাদ, রশিদ, শিরিনাসহ ১৫/২০ জনের একটি দল তার গাড়ির গতিরোধ করে তাকে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। এসময় তার দুই মেয়ে তাকে বাঁচাতে এগিয়ে এলে তাদেরকেও মারধর করা হয়। পরে পুলিশের সহায়তায় রাশিদা বেগমকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের মামা সালাউদ্দিন বলেন, পূর্ব শত্রুতার কারণে আমার ভাগনিকে পিটিয়ে হত্যা করেছে। তার দুই মেয়ে তাকে বাঁচাতে গেলে তাদেরকেও মারধর করে আহত করেছে। 
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আলম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা সীমান্তের অর্ধশতাধিক এলাকা দিয়ে ঢুকছে মাদক
কাটাবিলে মাদক ব্যবসায়ীদের দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে ষষ্ঠ শ্রেণিরশিক্ষার্থী গুলিবিদ্ধ
কুমিল্লায় ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা প্রত্যাহার
কুমিল্লার মুরাদনগরে হত্যা মামলার আসামির স্ত্রীকে পিটিয়ে হত্যা
গোমতীর বেরিবাঁধ সড়কে দুই শতাধিক সোলার লাইট চুরি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা, বাদীর পরিচয় নিয়ে বিতর্ক
কুমিল্লায় দুর্ঘটনার কবলে দুই ট্রেন
দশক শ্রেণীর ছাত্র দিয়ে এসএসসির উত্তরপত্র মূল্যায়ন নিয়ে তোলপাড়, তদন্ত কমিটি গঠন
লাকসামে ৬ বছরের বাকপ্রতিবন্ধী শিশুকে নিপীড়নের মামলায় ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার
মুরাদনগরে কারখানাকে ৮০ হাজার টাকা জরিমানা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২