বুধবার ২৪ জুন ২০২৬
১০ আষাঢ় ১৪৩৩
কুমিল্লায় এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীর আ ত্ম হ ত্যা
জহির শান্ত
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ৭:৫৯ পিএম |

কুমিল্লায় এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীর আ ত্ম হ ত্যাএসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার খবর শুনে কুমিল্লার বুড়িচংয়ে প্রভা আক্তার (১৭) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১০ জুলাই) আড়াইটার দিকে নিজ বাড়িতে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহননের পথ বেছে নেয় সে। প্রভা উপজেলার ষোলনল ইউনিয়নের ইছাপুরা গ্রামের কাতার প্রবাসী মোস্তফা কামালের মেয়ে এবং উপজেলার ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী 
শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, “আমরা খবর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটা আত্মহত্যা বলেই জানা যাচ্ছে। তদন্ত করে বিস্তারিত জানানো হবে।”
স্থানীয় সূত্র জানায়, প্রভা এ বছর ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। বৃহস্পতিবার ফলাফল ঘোষণার পর সে জানতে পারে, ২ বিষয়ে ফেল করেছে। এতে সে মানসিকভাবে ভেঙে পড়ে এবং এক পর্যায়ে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
প্রভার দাদা জাহাঙ্গীর আলম জানান, ‘তার পিতা মোস্তাফা কামাল প্রবাসে থাকেন, মেয়ের মৃত্যুর খবর শুনে সে প্রবাস থেকে দেশে ফেরার প্রস্তুতি নিয়েছে।’
পরীক্ষা অকৃতকার্য শিক্ষার্থীর আত্মহনের বিষয়টিকে ‘দুঃখজনক’ আখ্যা দিয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভির হোসেন বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।”












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
রোনালদোর জোড়া গোলে উজবেকিস্তানকে উড়িয়ে দিলো পর্তুগাল
ফারিহা হত্যা মামলায় স্বামী হৃদয়ের জামিন ফের নামঞ্জুর
প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনসান নীরবতা কুমিল্লার আওয়ামী লীগ অফিসে
কুমিল্লায় ছাদ থেকে পড়ে স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু
চান্দিনায় তিন দিনের পুলিশি অভিযানে আ’লীগের ১১ নেতা-কর্মী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা বিসিকে অনুমোদনহীন কারখানা থেকে অনুমোদনহীন ২১ পদের ঔষধ জব্দ
কুমিল্লায় ঈদের ছুটিতে বনের শতশত গাছ অদৃশ্য
মাদক কারবারিদের শেল্টার দেয় কারা?
কুমিল্লায় ক্যাডেট এএসআই নিয়োগের প্রাথমিক বাছাই পর্বের শেষ দিনের কার্যক্রম সম্পন্ন
প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনসান নীরবতা কুমিল্লার আওয়ামী লীগ অফিসে
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২