শনিবার ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
দেবিদ্বারে সড়ক দুর্ঘটনায় কুমেক কর্মচারীর মৃত্যু
শাহীন আলম
প্রকাশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ১:৫৭ এএম আপডেট: ২৮.০৭.২০২৫ ২:২০ এএম |




 দেবিদ্বারে সড়ক দুর্ঘটনায়  কুমেক কর্মচারীর মৃত্যু  কুমিল্লার দেবিদ্বারে মোটরসাইকেল ও পিকআপভ্যানের সংঘর্ষে মো.ফারুক নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২৭ জুলাই) দুপুরে সাড়ে ১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের জাফরগঞ্জ রাজ ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। 
নিহত মো. ফারুক (২৫) কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গোয়ালমথন গ্রামের মো.শফিকুল ইসলামের ছেলে। সে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কাজ করতেন বলে জানা গেছে। 
প্রত্যাক্ষদর্শী মো.ফয়েজ আহমেদ জানান, দুুপুরে জাফরগঞ্জ এলাকায় একটি পিকআপভ্যান ও মোটরসাইকের মধ্যে সংঘর্ষে মোটর সাইকেলটি ধুমরে মুচরে যায়। এতে ঘটনাস্থলে মারা যায় মোটরসাইকেল আরোহী ফারুক। তবে ভ্যানচালকের কিছু হয়নি। সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে লোকজন ফারুককে উদ্ধার  করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার পকেটে থাকা আইডি কার্ড থেকে তার পরিচয় শনাক্ত করা হয়।   
নিহত ফারুকের চাচাত বোন নিলা বেগম বলেন, ফারুক আমার চাচাতো ভাই, সে গতকাল জাফরগঞ্জে তার মামার বাড়িতে বেড়াতে আসেন। আজ দুপুরে খাওয়া-ধাওয়া করে কুমিল্লার দিকে যাচ্ছিল। সে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগের ৪র্থ শ্রেণীর কর্মচারী। ঘটনার পর তার মোবাইল থেকে কে যেন আমাকে ফোন ফারুক মারা যাওয়ার খবর দেয়। আমি দ্রুত হাসপাতালে এসেছি। তার বাড়িতে খবর দেয়া হয়েছে আমি মরদেহ নিয়ে যাচ্ছি।  
মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পারভেজ আলী বলেন, নিহতের স্বজনরা দেবিদ্বার থেকে লাশটি তার বাড়িতে নিয়ে যাওয়ায় তার বাড়িতে গিয়ে সুরতহাল রিপোর্টতৈরি করছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পিকআপটি জব্দ করা হয়েছে, চালক পলাতক রয়েছে।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
প্রথমার্ধে কানাডার জালে বসনিয়ার এক গোল
কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
কুমিল্লা সীমান্তে আঙুর চাষে নতুন সম্ভাবনা
বরুড়ায় রাকিব হত্যা প্রধান আসামি ছোটন ঢাকায় গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পলাতক বাহারকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচার দাবি
ঢাকা-কুমিল্লা রেল কর্ডলাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে: অর্থমন্ত্রী
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
চৌদ্দগ্রামে পিতার ২০ বছর পর পুত্রকেও ছুরিকাঘাতে হত্যা
মালয়েশিয়া থেকে ফেরার রাতেই ব্রাহ্মণপাড়ায় প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট, আহত ৩
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২