রোববার ১৪ ডিসেম্বর ২০২৫
৩০ অগ্রহায়ণ ১৪৩২
ফেনীতে পিস্তলসহ ৫ মামলার আসামি গ্রেপ্তার
প্রকাশ: শনিবার, ১৪ জুন, ২০২৫, ১২:৫৭ এএম |


ফেনী সদর উপজেলার শর্শদি থেকে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ আবদুর রহিম রোমান (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ জুন) দুপুরে শর্শদি ইউনিয়নের মধ্যম ফতেহপুর খন্দকার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রোমান জাহানপুর গ্রামের সৈয়দ আলী হাজী বাড়ির আবদুল গনির ছেলে।
পুলিশ সূত্র জানায়, ৯৯৯ খবর পেয়ে পুলিশের একটি দল মধ্যম ফতেহপুর খন্দকার মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে আবদুর রহিম রোমানকে গ্রেপ্তার করে। পরে তাকে তল্লাশি করে একটি পিস্তল জব্দ করা হয়।
ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, গ্রেপ্তার রোমান মূলত মাদক কারবারের মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র ও মাদক আইনে পাঁচটি মামলা রয়েছে। বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত
শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল
ধৈর্য ধরুন, আপনাদের প্রত্যাশা পূরণ হবে: হাজী ইয়াছিন
বুড়িচংয়ে রেলপথ থেকে অজ্ঞাত যুবকের ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ওসমান হাদির মাথায় গুলি
হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ
হাদিকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে বাঁচিয়ে রাখা হয়েছে
কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল
ধৈর্য ধরুন, আপনাদের প্রত্যাশা পূরণ হবে: হাজী ইয়াছিন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২