সোমবার ১৬ ফেব্রুয়ারি ২০২৬
৪ ফাল্গুন ১৪৩২
শ্রীলঙ্কা পৌঁছেছেন শান্ত-মিরাজরাও
প্রকাশ: শনিবার, ১৪ জুন, ২০২৫, ১২:৫৭ এএম |



 শ্রীলঙ্কা পৌঁছেছেন শান্ত-মিরাজরাও
চলতি মাসের ১৭ তারিখ থেকে মাঠে গড়াবে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দলের পূর্ণাঙ্গ সিরিজ। যে সিরিজের শুরুতে থাকছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। আর সেই সিরিজ খেলতে গতকাল বৃৃহস্পতিবার প্রথম বহরে বাংলাদেশ স্কোয়াডের ১০ জন শ্রীলঙ্কায় গেছেন।
এরপর আজ শুক্রবার দুপুরে রওনা হন দলের বাকি ক্রিকেটার এবং কোচিং স্টাফের সদস্যরা। বিকেলে শ্রীলঙ্কায় পৌঁছান নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজরা। দেশ ছাড়ার আগে শেষ কয়েকদিন অনুশীলন ক্যাম্প করেছে দল।
এর আগে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছিল বিসিবি। ইনজুরি কাটিয়ে প্রায় দুই বছর পর দলে ফিরেছেন এবাদত হোসেন। এছাড়া অধিনায়ক হিসেবে যথারীতি রয়েছেন নাজমুল হোসেন শান্ত। 
বাংলাদেশের টেস্ট স্কোয়াড: 
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, এবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, নাহিদ রানা, খালেদ আহমেদ।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় ৮৩ প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ৫৯ জন
ভোটের গেজেট: অভিযোগ থাকলে হাই কোর্টে যেতে বলল ইসি
আগামীর বাংলাদেশ হবে জামায়াতে ইসলামীর -মাওলানা আব্দুল হালিম
তারেক রহমানের সাথে দেখা করলেন হাজী ইয়াছিন , জানালেন শুভেচ্ছা
নির্বাচনকে পুঁজি করে দুই থেকে তিন গুণ ভাড়া বৃদ্ধি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় প্রথম নির্বাচনেই ৫ জনের বাজিমাত
জনতার রায় ও শাসনের দায় নতুন সরকারের সম্ভাবনা ও চ্যালেঞ্জ
তৃতীয়বার স্বতন্ত্রের জয়, উপজেলা সদরে ‘প্রথম’ এমপি শাওন
আগামীর বাংলাদেশ হবে জামায়াতে ইসলামীর -মাওলানা আব্দুল হালিম
কুমিল্লা নিউমার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির আংশিক কমিটি অনুমোদন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২