রোববার ১৪ ডিসেম্বর ২০২৫
৩০ অগ্রহায়ণ ১৪৩২
কুমিল্লায় টেলিকম দোকানে অশ্লীল কনটেন্ট; সেনাবাহিনীর অভিযানে দুইজন গ্রেপ্তার
প্রকাশ: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫, ১১:১২ পিএম |

কুমিল্লায় টেলিকম দোকানে অশ্লীল কনটেন্ট; সেনাবাহিনীর অভিযানে দুইজন গ্রেপ্তার নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা রেলওয়ে স্টেশন এলাকায় টেলিকম দোকানে অবৈধ অশ্লীল কনটেন্ট বিক্রির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (১০ জুন) বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের দোকান থেকে পর্নোগ্রাফি ভিডিও সংরক্ষিত বিভিন্ন ডিভাইস উদ্ধার করা হয় বলে জানা গেছে।  গ্রেপ্তারকৃতরা হচ্ছে- রেলওয়ে স্টেশন এলাকার এম আর টেলিকমের জহিরুল ইসলাম (৩৬) এবং মা টেলিকমের জাকির হোসেন (৪৫)। তারা দু’জন কুমিল্লা নগরীর পশ্চিম রেসকোর্স এলাকার আবদুল রশিদের পুত্র বলে জানিয়েছে সেনাবাহিনী।


কুমিল্লায় টেলিকম দোকানে অশ্লীল কনটেন্ট; সেনাবাহিনীর অভিযানে দুইজন গ্রেপ্তার মঙ্গলবার রাতে কুমিল্লা সদর সেনাক্যাম্প থেকে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সূত্র জানায়, মঙ্গলবার বিকেল ৫টার দিকে কুমিল্লা রেলস্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত কয়েকটি টেলিকম দোকানে সেনাবাহিনীর তত্ত্বাবধানে একটি অভিযান পরিচালিত হয়। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে অবৈধ অশ্লীল ভিডিও কন্টেন্ট বিক্রির অভিযোগে দুইজন দোকানদারকে গ্রেফতার করা হয়। অভিযানে তাদের দোকান থেকে পর্নোগ্রাফি ভিডিও সংরক্ষিত বিভিন্ন ডিভাইস উদ্ধার করা হয়।  এসময় জব্দ করা হয় ২ টি হার্ডডিস্ক, ৩টি পেনড্রাইভ, ৬টি মেমোরি কার্ড এবং একটি কার্ড রিডার।

গ্রেপ্তারের দুইজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 
কুমিল্লায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল
ধৈর্য ধরুন, আপনাদের প্রত্যাশা পূরণ হবে: হাজী ইয়াছিন
বুড়িচংয়ে রেলপথ থেকে অজ্ঞাত যুবকের ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার
বিশ্ব র‌্যাংকিংয়ে নেই কুমিল্লা বিশ্ববিদ্যালয় : নেপথ্যে যেসব কারণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ওসমান হাদির মাথায় গুলি
হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ
হাদিকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে বাঁচিয়ে রাখা হয়েছে
কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল
ধৈর্য ধরুন, আপনাদের প্রত্যাশা পূরণ হবে: হাজী ইয়াছিন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২