শুক্রবার ২০ মার্চ ২০২৬
৬ চৈত্র ১৪৩২
আহত-শহীদ ও বীর সন্তানদের সম্মানে
কুমিল্লায় ‘জুলাই সমাবেশ’ আজ
প্রকাশ: শুক্রবার, ১৬ মে, ২০২৫, ১:৪৬ এএম আপডেট: ১৬.০৫.২০২৫ ২:৩৬ এএম |


 কুমিল্লায় ‘জুলাই সমাবেশ’ আজছাত্র জনতার গণআন্দোলনে ‘কুমিল্লায় আহত-শহীদ ও বীর সন্তানদের সম্মানে জুলাই সমাবেশ আয়োজন’ করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুমিল্লার উদ্যোগে আজ ১৬ মে, শুক্রবার বিকাল ৩টায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে এ আয়োজন অনুষ্ঠিত হবে। 
আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক অন্তবর্তীকালী সরকারের স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া, ফেস দ্যা পিপলের এডিটর সাইফুর রহমান সাগর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জাতীয় নাগরিক কমিটি-এনসিপি’র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, এনসিপি’র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্য সচিব রিফাত রশিদ, যুগ্ম সমন্বয়ক তারিকুল ইসলাম, আবু বাকের মজুমদারসহ অন্যান্য জুলাই-যোদ্ধারা।
এদিকে ছাত্র জনতার গণআন্দোলনে ‘কুমিল্লায় আহত-শহীদ ও বীর সন্তানদের সম্মানে আয়োজিত জুলাই সমাবেশের সকল প্রস্তুতিই প্রায় সম্পন্ন হয়েছে বলে আয়োজক কমিটি সূত্রে জানা গেছে। এ আয়োজনে সহস্রাধিক মানুষের সমাগম ঘটবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। অনুষ্ঠানে স্থানীয় ও জাতীয় পর্যায়ের ফ্যাসিবাদবিরোধী বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলেও জানা গেছে।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
দৌলতের পরিবারের পাশে দাঁড়াল মিরাখলা প্রবাসী সমাজকল্যাণ পরিষদ
কুমিল্লায় সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
এলো খুশির ঈদ
সৌদি আরবে ঈদ শুক্রবার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ইকরা কমিউনিটি ইফতার মাহফিল ২০২৬ অনুষ্ঠিত
কুমিল্লার ৩ মন্ত্রী ও ৯ এমপি কে কোথায় ঈদ করবেন-
বরুড়ায় গণপিটুনিতে যুবকের মৃত্যু
প্রধানমন্ত্রীর উপহার পেলেন কুমিল্লা সিটির পরিচ্ছন্নতা কর্মীরা
দৌলতের পরিবারের পাশে দাঁড়াল মিরাখলা প্রবাসী সমাজকল্যাণ পরিষদ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২