সোমবার ১৬ মার্চ ২০২৬
২ চৈত্র ১৪৩২
কুমিল্লায় এসএমএপি প্রকল্পের আওতায় টিএসএস পরিকল্পনা বাস্তবায়ন বিএম সভা অনুষ্ঠিত
বশিরুল ইসলাম:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ১:৪০ এএম আপডেট: ২৪.০৪.২০২৫ ২:০১ এএম |



 কুমিল্লায় এসএমএপি প্রকল্পের আওতায় টিএসএস পরিকল্পনা বাস্তবায়ন বিএম সভা অনুষ্ঠিত আধুনিক পদ্ধতি গাভী পালন ও গাভী পালন বিনিয়োগে লাভবান হওয়ার গুরুত্ব নিয়ে কৃষকদের পর্যায়ে কৃষি উন্নয়ন উৎপাদনশীলতা এবং বৈচিত্রকরণ অর্থায়ন প্রকল্পের (এসএমএপি) আওতায় প্রযুক্তিগত সহায়তা সেবা  (টিএসএস)  বাস্তবায়নে বিএম সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ এপ্রিল (বুধবার) কুমিল্লা  হাউজিং এস্টেট এনজিও ফোরাম রিজিওনাল ট্রেনিং সেন্টারে  এনজিও আশা’র সার্বিক সহযোগীতায় এ সভা অনুষ্ঠিত হয়। 
এ সময় বক্তব্য রাখেন ও আলোচনা করেন  আশা কেন্দ্রীয় কার্যালয়ের ডেপুটি ডিরেক্টর (কৃষি) মোঃ খুরশীদ আলম, আশা (একাউন্টস) জু এডি সুবেগ দাস, বাংলাদেশ ব্যাংক মতিঝিল প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক সুশান্ত সরকার, কুমিল্লা জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা চন্দন কুমার পোদ্দার, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) কুমিল্লা উপকেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: হাসানুজ্জামান রনি। আরো উপস্থিত ছিলেন সিনিয়র এডিশনাল ডিভিশনাল ম্যানেজার মো: আব্দুল হামিদ, সংশ্লিষ্ট জেলা ডিএম মো: আমিনুল ইসলাম অনুষ্ঠানে সার্বিক সহযোগীতায় ছিলেন, সদর ব্রাঞ্চ-১ এর গোবিন্দ চন্দ্র সাহা, টেকনিক্যাল অফিসার (এগ্রিকালচার)  মো: মনজুরুল ইসলাম। 
মতবিনিময় ও আলোচনা সভায় বক্তারা আধুনিক পদ্ধতিতে গাভী পালন ও গাভী পালন বিনিয়োগে লাভবান হওয়ার গুরুত্বপূর্ন দিকসমূহ নিয়ে আলোচনা করেন। এসময় জেলায় কৃষি উৎপাদন বৃদ্ধিতে বিনার উদ্ভাবিত নতুন, আধুনিক জাত ও প্রযুক্তির সম্ভাবনা এবং এর ব্যবহার নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও এসএসপি বার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন, তথ্য উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণ পদ্ধতি, বিভিন্ন রিপোর্ট এবং মনিটরিংয়ে প্রাপ্ত বিষয়সমূহ সংশোধন প্রসঙ্গে আলোচনা করেন।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাসকে মনে রাখা গুরুত্বপূর্ণ ----মনিরুল হক চৌধুরী
কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজ উদ্বোধন করলেন সেনা প্রধান
কুমিল্লা ব্যবসায়ী কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া
কুমিল্লার দেবিদ্বারে মরা গরুর মাংস বিক্রির অভিযোগ নিয়ে এলাকায় তোলপাড়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
মানবিকতা ও দেশপ্রেমে অনুপ্রেরণা ইউসুফ মোল্লা টিপু : মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস
দেবিদ্বারে দুই শিশু ধর্ষণের ঘটনায় দুই কিশোর আটক
লাকসামে এতিমদের মাঝে সাড়ে ১৭ লাখ টাকার চেক বিতরণ করলেন এমপি আবুল কালাম
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২