মঙ্গলবার ৩০ জুন ২০২৬
১৬ আষাঢ় ১৪৩৩
জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১২:৪৬ এএম |


চলতি বছরের জুন মাসে স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত বিদ্যুৎ বিল পাওয়ার অভিযোগ পাওয়ায় বিষয়টি আমলে নিয়েছে বিদ্যুৎ বিভাগ। গ্রাহক হয়রানি কমাতে অভিযোগগুলো যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশের সব বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিকে নির্দেশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে অতিরিক্ত বিল সংক্রান্ত অভিযোগ জানাতে গ্রাহকদের সংশ্লিষ্ট বিতরণ সংস্থা বা নির্ধারিত হটলাইন নম্বরে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।
সোমবার (২৯ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে জুন ২০২৬ মাসের বিদ্যুৎ বিল অন্যান্য মাসের তুলনায় বেশি হওয়ার অভিযোগ বিভিন্ন সূত্র থেকে পাওয়া যাচ্ছে। এসব অভিযোগ যথাযথভাবে পর্যবেক্ষণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিগুলোকে এরই মধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।
বিদ্যুৎ বিভাগ জানায়, অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে কোনো গ্রাহকের অভিযোগ থাকলে তিনি সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থা বা কোম্পানির সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন। এছাড়া নির্ধারিত হটলাইন নম্বরেও অভিযোগ জানানো যাবে।
বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় সেবা হটলাইন নম্বর ১৬৯৯৯।
এছাড়া বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) কল সেন্টার ১৬২০০, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (পবিবো) কল সেন্টার ১৬৮৯৯, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) ১৬১১৬, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) ১৬১২০, নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) ১৬৬০৩ এবং ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) ১৬১১৭ নম্বরে যোগাযোগ করে অভিযোগ জানাতে পারবেন গ্রাহকরা।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা সিটি কর্পোরেশনের বাজেট ছাড়ালো দেড় হাজার কোটি টাকা
‘বিয়ে না করায়’ যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ প্রেমিকারবিরুদ্ধে; আটক ২
পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে ব্রাহ্মণপাড়া মোশাররফ হোসেন খান চৌধুরী কলেজেমিলাদ ও দোয়া
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু
হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
হকারদের পার্কিং ভাড়া দিলে ভবন মালিকের বিরুদ্ধে ব্যবস্থা
কাটাবিলে গুলিবিদ্ধ স্কুলছাত্র ইথানকে দেখতে ঢাকা মেডিকেলে এমপি মনিরুল হক চৌধুরী
কুমিল্লায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন
ভেনেজুয়েলায় ভূমিকম্প দুর্যোগ প্রস্তুতিতে বাংলাদেশের করণীয়
আগাম প্রস্তুতি ও সমন্বিত পদক্ষেপ কাম্য
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২