মঙ্গলবার ৩০ জুন ২০২৬
১৬ আষাঢ় ১৪৩৩
বুড়িচং প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১২:৪৬ এএম |


বুড়িচং প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচং প্রেসক্লাব-এর মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) সকালে প্রেসক্লাবের নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সংগঠনের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু।
সভায় বক্তব্য ও আলোচনায় অংশগ্রহণ করেন প্রেসক্লাবের উপদেষ্টা আবু মুসা, সিনিয়র সহ-সভাপতি গাজী মোঃ জাহাঙ্গীর আলম জাবির, সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আক্কাস আল মাহমুদ হৃদয়, অর্থ ও আপ্যায়ন সম্পাদক মোঃ ফয়েজ আহমেদ, প্রচার সম্পাদক শরিফুল ইসলাম সুমন, দপ্তর সম্পাদক মোঃ শাফি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আলমগীর হোসেন মোল্লা বাচ্চু এবং সদস্যবৃন্দ মোঃ তাজুল ইসলাম, আলাউদ্দিন আহমেদ, গোলাম কিবরিয়া, মোহাম্মদ মারুফ ও রেজাউল করিম রাজু।
সভায় সংগঠনের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং স্থানীয় সাংবাদিকতার মানোন্নয়ন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও পেশাগত দায়িত্ব পালনে সদস্যদের আরও সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও মতামত উপস্থাপন করেন সদস্যরা।
সভায় উপস্থিত সদস্যরা বুড়িচং প্রেসক্লাবকে আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও জনসম্পৃক্ত একটি সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা সিটি কর্পোরেশনের বাজেট ছাড়ালো দেড় হাজার কোটি টাকা
‘বিয়ে না করায়’ যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ প্রেমিকারবিরুদ্ধে; আটক ২
পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে ব্রাহ্মণপাড়া মোশাররফ হোসেন খান চৌধুরী কলেজেমিলাদ ও দোয়া
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু
হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
হকারদের পার্কিং ভাড়া দিলে ভবন মালিকের বিরুদ্ধে ব্যবস্থা
কাটাবিলে গুলিবিদ্ধ স্কুলছাত্র ইথানকে দেখতে ঢাকা মেডিকেলে এমপি মনিরুল হক চৌধুরী
কুমিল্লায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন
ভেনেজুয়েলায় ভূমিকম্প দুর্যোগ প্রস্তুতিতে বাংলাদেশের করণীয়
আগাম প্রস্তুতি ও সমন্বিত পদক্ষেপ কাম্য
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২