মঙ্গলবার ৩০ জুন ২০২৬
১৬ আষাঢ় ১৪৩৩
তিতাসে ৮ ইউনিয়নে কৃষকদের মাঝে ধান মারাই মেশিন বিতরণ
কবির হোসেন, তিতাসঃ
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১:২১ এএম |


কুমিল্লার তিতাস উপজেলার ৮টি ইউনিয়নের কৃষকদের মাঝে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি ও ফসল সংগ্রহ-পরবর্তী কার্যক্রম সহজ করতে ৮টি ধান মারাই (থ্রেসার) মেশিন বিতরণ করা হয়েছে।
সোমবার (২৯ জুন) দুপুর ১টার দিকে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে কুমিল্লা উত্তর অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় তিতাস উপজেলা কৃষি অফিস এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সাতানী, জগতপুর, কড়িকান্দি, কলাকান্দি, ভিটিকান্দি, নারান্দিয়া, জিয়ারকান্দি ও মজিদপুর ইউনিয়নের উপকারভোগীদের হাতে একটি করে ধান মারাই মেশিন তুলে দেওয়া হয়।
উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া আক্তার লুবনার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনি ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূঁইয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাখাওয়ার হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, কাউছার আহমেদসহ কৃষি বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী।
বক্তারা বলেন, আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি সময় সাশ্রয় করবে এবং কৃষিকাজকে আরও সহজ ও লাভজনক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা সিটি কর্পোরেশনের বাজেট ছাড়ালো দেড় হাজার কোটি টাকা
‘বিয়ে না করায়’ যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ প্রেমিকারবিরুদ্ধে; আটক ২
পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে ব্রাহ্মণপাড়া মোশাররফ হোসেন খান চৌধুরী কলেজেমিলাদ ও দোয়া
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু
হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
হকারদের পার্কিং ভাড়া দিলে ভবন মালিকের বিরুদ্ধে ব্যবস্থা
কাটাবিলে গুলিবিদ্ধ স্কুলছাত্র ইথানকে দেখতে ঢাকা মেডিকেলে এমপি মনিরুল হক চৌধুরী
কুমিল্লায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন
ভেনেজুয়েলায় ভূমিকম্প দুর্যোগ প্রস্তুতিতে বাংলাদেশের করণীয়
আগাম প্রস্তুতি ও সমন্বিত পদক্ষেপ কাম্য
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২