মঙ্গলবার ৩০ জুন ২০২৬
১৬ আষাঢ় ১৪৩৩
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১:২২ এএম আপডেট: ৩০.০৬.২০২৬ ২:০৬ এএম |


 ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যুসারাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু হয়েছে। এসময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৪ জন ডেঙ্গুরোগী। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ১৮ জনে এবং শনাক্ত রোগী বেড়ে পাঁচ হাজার ৯২৪ জনে দাঁড়িয়েছে। সোমবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৭ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ১৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ১৭ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুজন ও সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) আটজন রয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে যে পাঁচজনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে চট্টগ্রাম বিভাগে দুজনের, ডিএনসিসিতে একজনের, ডিএসসিসিতে একজনের ও ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১০০ জন ডেঙ্গুরোগী। এ নিয়ে চলতি বছর আক্রান্ত রোগীদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন পাঁচ হাজার ৪৫৫ জন।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা সিটি কর্পোরেশনের বাজেট ছাড়ালো দেড় হাজার কোটি টাকা
‘বিয়ে না করায়’ যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ প্রেমিকারবিরুদ্ধে; আটক ২
পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে ব্রাহ্মণপাড়া মোশাররফ হোসেন খান চৌধুরী কলেজেমিলাদ ও দোয়া
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু
হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
হকারদের পার্কিং ভাড়া দিলে ভবন মালিকের বিরুদ্ধে ব্যবস্থা
কাটাবিলে গুলিবিদ্ধ স্কুলছাত্র ইথানকে দেখতে ঢাকা মেডিকেলে এমপি মনিরুল হক চৌধুরী
কুমিল্লায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন
ভেনেজুয়েলায় ভূমিকম্প দুর্যোগ প্রস্তুতিতে বাংলাদেশের করণীয়
আগাম প্রস্তুতি ও সমন্বিত পদক্ষেপ কাম্য
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২