কুমিল্লা বরুড়য় ওরাই আপনজন সামাজিক সংগঠন কর্তৃক দেশীয় ফলের উৎসব ও হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
২৯
জুন বিকাল ৪টায় বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে
সংগঠনের সভাপতি ও বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ আহমদের
সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার
আসাদুজ্জামান রনি। আমন্ত্রিত অতিথি ছিলেন বরুড়া উপজেলা সহকারী কমিশনার ভুমি
আহসান হাফিজ, বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য হাজী
মোঃ জুনাব আলী, বরুড়া উপজেলা বিএনপির সহ সভাপতি সৈয়দ রেজাউল হক রেজু,
সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, বরুড়া বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি
মোঃ হুমায়ুন কবির পাটোয়ারী, বরুড়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ
মফিজুল ইসলাম, বরুড়া ডকটরস কমিউনিটি হসপিটালের আবাসিক চিকিৎসক ডাঃ মোঃ
মামুন হাসান, বরুড়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ কামরুল হাসান,
কুমিল্লা আঞ্চলিক স্কাউট এর সাধারণ সম্পাদক মোঃ আক্তারুজ্জামান, ডাঃ আবদুল
মতিন, বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মেধাদ
উদ্দিন, বরুড়া সুন্নিয়া কামিল মাদরাসা উপাধ্যক্ষ মুফতি মিজানুর রহমান
জাফরী, বাজার কমিটির সহসভাপতি মোঃ হাজী ফরিদ উদ্দিন, বরুড়া প্রেসক্লাবের
সভাপতি কামরুজ্জামান জনি, বরুড়া পৌর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
প্রধান শিক্ষক সাইয়েদা আক্তার, বরুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ জাকির
হোসেন, ঠিকাদার মোঃ শহিদ উল্যাহ, সিঙ্গাপুর প্রবাসী মোঃ আনোয়ার হোসেন,
শিলমুড়ী উত্তর ইউনিয়নের কাজী মমিন উল্লাহ ভুইয়া, বরুড়া হাজী নোয়াব আলী
পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক লক্ষন চন্দ্র পাল, কুহিনূর কবিতা,
বরুড়া তারুণ্য যুব সংগঠনের আহবায়ক মোঃ শরীফ উদ্দিন, সাংবাদিক মোঃ ইকরামুল
হক, এমডি আজিজুর রহমান, এসময় আরও উপস্থিত ছিলেন ওরাই আপনজন সামাজিক সংগঠনের
সদস্য আবদুস সালাম, ইঞ্জিনিয়ার আবু হানিফ ইকবাল হোসেন, দিদার হোসেন, মহিন
হোসেন মাছুম শরীফ, গনি মিয়া, সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এদিন ফল
উৎসবে দেশীয় ২৮ রকমের ফলের ব্যবস্থা করা হয়। তার মধ্যে কাউ, করমজা,
পেয়ালা, কাট লিচু বেল, ঢেউয়া, আইটা কলা, দেশীয় খেজুর, কামরাঙা, পেঁপে,
লিচু, আমলকী, ক পেয়ারা, তরমুজ, সহ বিভিন্ন রকমের ফলের আয়োজন করা হয়।
অনুষ্ঠান শেষে দুজন প্রতিবন্ধী কে দু'টি হুইল চেয়ার দেওয়া হয়।
