মঙ্গলবার ৩০ জুন ২০২৬
১৬ আষাঢ় ১৪৩৩
পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে ব্রাহ্মণপাড়া মোশাররফ হোসেন খান চৌধুরী কলেজেমিলাদ ও দোয়া
ইসমাইল নয়ন
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১:২২ এএম আপডেট: ৩০.০৬.২০২৬ ২:০৬ এএম |



  পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  ব্রাহ্মণপাড়া মোশাররফ হোসেন খান  চৌধুরী কলেজেমিলাদ ও দোয়া কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৯ জুন) দুপুরে কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আলতাফ হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন খান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফয়জুন নাহার চৌধুরী পিনু।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন আনু সরদার, ইউনুস মিয়া, গাজী আব্দুল হান্নান, মাসুদ আলী হায়দার, শাহজাহান সরকার, মো. জামাল উদ্দিন, ইমন হোসেন, ইমরান হোসেন, কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। কোরআন তেলাওয়াত করে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ সাইফুল ইসলাম ও মাহফুজ হোসেন। পরে স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য দেন অধ্যক্ষ আলতাফ হোসেন, মাহবুবুর রহমান লিটন, মো. জামাল হোসেন ও মানস কুমার রায়।
বিদায়ী শিক্ষার্থীদের শুভকামনা জানিয়ে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখে জোবেদা আফরোজ ও আতিকুল্লাহ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের শিক্ষক সুমন।
দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন মহালক্ষী পাড়া ফাজিল মাদ্রাসার আরবি বিষয়ের প্রভাষক মো. হাবিবুর রহমান মমতাজী। অনুষ্ঠান শেষে দেশ, জাতি এবং পরীক্ষার্থীদের সফলতা ও মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবার মাঝে তাবারক বিতরণ করা হয়।


















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা সিটি কর্পোরেশনের বাজেট ছাড়ালো দেড় হাজার কোটি টাকা
‘বিয়ে না করায়’ যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ প্রেমিকারবিরুদ্ধে; আটক ২
পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে ব্রাহ্মণপাড়া মোশাররফ হোসেন খান চৌধুরী কলেজেমিলাদ ও দোয়া
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু
হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
হকারদের পার্কিং ভাড়া দিলে ভবন মালিকের বিরুদ্ধে ব্যবস্থা
কাটাবিলে গুলিবিদ্ধ স্কুলছাত্র ইথানকে দেখতে ঢাকা মেডিকেলে এমপি মনিরুল হক চৌধুরী
কুমিল্লায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন
ভেনেজুয়েলায় ভূমিকম্প দুর্যোগ প্রস্তুতিতে বাংলাদেশের করণীয়
আগাম প্রস্তুতি ও সমন্বিত পদক্ষেপ কাম্য
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২