বেসামরিক
বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মিজ রোজী আকতারকে কুমিল্লার
নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার বদলী ও পদায়নের এই প্রজ্ঞাপন জারী করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
অন্যদিকে, কুমিল্লার বর্তমান জেলা প্রশাসক মু. রেজা হাসানকে সিলেটের জেলা
প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
রোজী আক্তারের এই নিয়োগের মাধ্যমে
কুমিল্লা জেলার প্রথম নারী জেলা প্রশাসক হতে যাচ্ছেন। তাঁর নিয়োগকে কেন্দ্র
করে জেলার প্রশাসনিক অঙ্গনসহ বিভিন্ন মহলে ইতোমধ্যে আগ্রহ ও ইতিবাচক
আলোচনা শুরু হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি
করা প্রজ্ঞাপনের মাধ্যমে এ পদায়নের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। নতুন
দায়িত্বে যোগদানের পর তিনি কুমিল্লা জেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম
পরিচালনা করবেন।
এদিকে, কুমিল্লার বিদায়ী জেলা প্রশাসক মু. রেজা হাসানকে
সিলেট জেলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়ায় তাঁর নতুন কর্মস্থলের
জন্য বিভিন্ন মহল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।
