শুক্রবার ২৬ জুন ২০২৬
১২ আষাঢ় ১৪৩৩
‘বিলবোর্ড দৃশ্যমান করতে’ কেটে নেওয়া হলো ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বিভাজকের গাছ
থানায় চুরির মামলা
প্রকাশ: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ১:২৪ এএম |




 ‘বিলবোর্ড দৃশ্যমান করতে’ কেটে  নেওয়া হলো ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের  বিভাজকের গাছকুমিল্লা প্রতিনিধি।। 
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে শামুক সাথে সড়ক বিভাজনের মাঝখান থেকে সোনালু, জারুল, বকুল ও পলাশসহ বিভিন্ন প্রজাতির বিপুল সংখ্যক গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।গাছ কাটার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে সড়ক ও জনপদ বিভাগের কার্য সহকারী মোবারক হোসেন অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। স্থানীয়দের দাবি মহাসড়কের পাশের ক্রাউন সিমেন্টের বিলবোর্ড দৃশ্যমান করতে এ গাছগুলো কাটা হয়েছে। 
সড়ক ও জনপদ বিভাগ সূত্রে জানা গেছে, গত ২১ জুন রাত থেকে ২২ জুন সকালের মধ্যেই চৌদ্দগ্রাম উপজেলা উজিরপুর ইউনিয়ন শামুকসার মহাসড়কের বিভাজ থেকে এই গাছগুলো কর্তন করা হয়েছে । 
অভিযোগ সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মরুস খানার চার লেন উন্নতি করার সময় এক লেনের গাড়ির হেডলাইটের আলো যাতে বিপরীত লেনের গাড়ির সাথে দূর্ঘটনা না ঘটে মহাসড়কের সৌন্দর্য্য বর্ধনের জন্য সড়ক ও জনপথ বিভাগ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভাজনের মাঝে বিভিন্ন রকমের ফুল ও ফল গাছ রোপন করে। গাছগুলো হলো হৈমন্ডি, কুর্তি, রাধাচূড়া, কাঞ্চন, সোনালু, কৃষ্ণচূড়া, কদম, বকুল, পলাশ, কবরী, কেসিয়া ও জারুল। 
কুমিল্লা সড়ক ও জনপদ বিভাগের কার্য সহকারী মোবারক হোসেন বলেন, প্রতিদিনের মতো গত ২২ জুন সকালে মাঝখানের বিভাজনের মধ্যে থাকা বিভিন্ন গাছগুলো অক্ষত অবস্থায় দেখেছিলাম। পরবর্তীতে আমাদের অফিসের উপ-সহকারী প্রকৌশলী পলাশ চাকমা আমাকে ফোন করে জানায় যে, চৌদ্দগ্রাম থানাধীন উজিরপুর ইউনিয়নের শামুকসার মেসার্স শাহ নেওয়াজ ব্রিক ফিল্ডের পূর্ব ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাঝখানের বিভাজনের মধ্যে থেকে গাছ কেটে নিয়ে গেছে। 
মামলার তদন্তকারী কর্মকর্তা চৌদ্দগ্রাম থানার এসআই মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, গাছ কাটার ঘটনায় চৌদ্দগ্রাম থানায় কি মামলা হয়েছে । মামলার তদন্ত প্রক্রিয়াধীন। 
সড়ক ও জনপদ বিভাগ কুমিল্লার উপ-বিভাগীয় প্রকৌশলী আদনান ইবনে হাসান বলেন, মহাসড়কের সৌন্দর্য বর্ধনের জন্য গাছগুলো লাগানো হয়েছিল । কিছু দুর্বৃত্ত গাছগুলোকে কেটে নিয়েছে । গাছ কাটার ঘটনায় আমরা থানায় একটি মামলা করেছি ।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা সীমান্তের অর্ধশতাধিক এলাকা দিয়ে ঢুকছে মাদক
কাটাবিলে মাদক ব্যবসায়ীদের দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে ষষ্ঠ শ্রেণিরশিক্ষার্থী গুলিবিদ্ধ
কুমিল্লায় ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা প্রত্যাহার
কুমিল্লার মুরাদনগরে হত্যা মামলার আসামির স্ত্রীকে পিটিয়ে হত্যা
গোমতীর বেরিবাঁধ সড়কে দুই শতাধিক সোলার লাইট চুরি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা, বাদীর পরিচয় নিয়ে বিতর্ক
কুমিল্লায় দুর্ঘটনার কবলে দুই ট্রেন
দশক শ্রেণীর ছাত্র দিয়ে এসএসসির উত্তরপত্র মূল্যায়ন নিয়ে তোলপাড়, তদন্ত কমিটি গঠন
লাকসামে ৬ বছরের বাকপ্রতিবন্ধী শিশুকে নিপীড়নের মামলায় ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার
মুরাদনগরে কারখানাকে ৮০ হাজার টাকা জরিমানা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২