রোববার ২৮ জুন ২০২৬
১৪ আষাঢ় ১৪৩৩
আজ ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ব্রাহ্মণপাড়া ও বুড়িচংয়ে ৬২৬টি কেন্দ্র প্রস্তুত
ইসমাইল নয়ন
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ১২:৫৩ এএম |


আগামীকাল রোববার (২৮ জুন) দেশব্যাপী একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। এরই ধারাবাহিকতায় কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া (কুমিল্লা-৫ আসন) উপজেলার সকল ওয়ার্ডে এই কর্মসূচি সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। দুই উপজেলার প্রতিটি এলাকায় সচেতনতা বাড়াতে আজ সকাল থেকেই চলছে জোরদার মাইকিং ও প্রচার-প্রচারণা।  
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শেখ হাসিবুর রেজা জানান, আগামীকাল সকাল থেকে ব্রাহ্মণপাড়া উপজেলার ১৯৩টি কেন্দ্রে একযোগে ৬ মাস থেকে ৫ বছর (৫৯ মাস) বয়সী সকল শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আওতায় আনা হবে। প্রতিটি শিশু যেন এই পুষ্টি উপাদান থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীরা মাঠে প্রস্তুত রয়েছেন।
অন্যদিকে, পার্শ্ববর্তী বুড়িচং উপজেলায় গত বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এক অবহিতকরণ সভায় জানানো হয়, উপজেলার ৪৩৩টি কেন্দ্রে প্রায় ৫৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সব মিলিয়ে কুমিল্লা-৫ আসনের মোট ৬২৬টি কেন্দ্রে এই বিশেষ পুষ্টি ক্যাম্পেইন পরিচালিত হবে।  
ক্যাম্পেইন সফল করতে গতকাল দিনভর এলাকাগুলোতে রিকশা ও অটোরিকশায় মাইক বেঁধে প্রচার চালাতে দেখা গেছে। সিএনজি বা ইজিবাইকের সামনে ‘আপনার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ান’ সম্বলিত ব্যানার ও মাইক লাগিয়ে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া এলাকার পাড়া-মহল্লায় সাধারণ মানুষকে সচেতন করার কাজ চলছে।
চিকিৎসকেরা জানিয়েছেন, ভিটামিন ‘এ’ শুধুমাত্র অপুষ্টিজনিত অন্ধত্ব থেকেই শিশুদের রক্ষা করে না, বরং এটি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং দীর্ঘমেয়াদি ডায়রিয়া ও হামের মতো রোগের ঝুঁকি অনেকাংশে কমিয়ে দেয়।  
অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে স্বাস্থ্য কর্মকর্তারা বলেন, আগামীকাল ২৮শে জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টার মধ্যে ৬ মাস থেকে ৫ বছর বয়সী আপনার প্রতিটি শিশুকে নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে এসে সম্পূর্ণ নিরাপদ এই ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো নিশ্চিত করুন। কোনো অবস্থাতেই যেন কোনো শিশু এই সেবা থেকে বাদ না পড়ে, সেদিকে সবাইকে খেয়াল রাখার অনুরোধ জানানো হয়েছে।  













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ইথানের শরীর থেকে গুলি বের করা যা নি এখনো
লালমাইয়ে যুবককে ডেকে নিয়েগলা কেটে হত্যার অভিযোগ
মহাসড়কের চৌদ্দগ্রামে পৃথক দুর্ঘটনায় নিহত ৩
মাদকবিরোধী জোটের উদ্যোগে মানববন্ধন
কুমিল্লায় নকলওষুধের বড় চালান জব্দ, উৎপাদন চক্রের সদস্য আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা সীমান্তের অর্ধশতাধিক এলাকা দিয়ে ঢুকছে মাদক
কুমিল্লার মুরাদনগরে হত্যা মামলার আসামির স্ত্রীকে পিটিয়ে হত্যা
কাটাবিলে মাদক ব্যবসায়ীদের দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে ষষ্ঠ শ্রেণিরশিক্ষার্থী গুলিবিদ্ধ
কুমিল্লায় ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা প্রত্যাহার
চীন থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২