রোববার ২৮ জুন ২০২৬
১৪ আষাঢ় ১৪৩৩
আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে লাকসামে মাদকবিরোধী র‌্যালী
মোঃ হুমায়ুন কবির মানিক
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ১২:৫৩ এএম |

 
আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে বাংলাদেশ যুব ও ক্রীড়া বিভাগ, লাকসাম পৌরসভা ও উপজেলা শাখার আয়োজনে সাইকেল র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালীটি বের হয়ে লাকসাম দৌলতগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে র‌্যালীটি কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম হাউজিং এস্টেট জামে মসজিদের সামনে আলোচনা সভায় মিলিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে লাকসাম থেকে মাদক নির্মূলে প্রশাসনের প্রতি আহ্বান জানান বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন। এ সময় তিনি তত্ত্বাবধায়ক সরকারের সময় নিরপেক্ষভাবে করা মাদক কারবারির তালিকায় থাকা ব্যক্তিদের বিরুদ্ধে কোন অদৃশ্য শক্তির কারণে ব্যবস্থা নেয়া হচ্ছে না- তা জনগণকে জানানোর জন্য আহ্বান জানান। 
পৌরসভা যুববিভাগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম খোকনের সভাপতিত্বে ও উপজেলা যুববিভাগের সভাপতি মুহাম্মদ নিজাম উদ্দিন মহসিনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা যুববিভাগের সভাপতি মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী, উপজেলা যুববিভাগের উপদেষ্টা হাফেজ জহিরুল ইসলাম, পৌরসভা যুব বিভাগের উপদেষ্টা অধ্যাপক মাওলানা মুহাম্মদ শহীদ উল্লাহ, পৌরসভা যুব বিভাগের সেক্রেটারি মু. ফয়সাল হোসেন মুন্সি, উপজেলা সেক্রেটারি মোজাম্মেল হোসেন সবুজ। র‌্যালী ও আলোচনা সভায় পৌরসভা ও উপজেলা যুব বিভাগের শত শত নেতা কর্মী উপস্থিত ছিলেন।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ইথানের শরীর থেকে গুলি বের করা যা নি এখনো
লালমাইয়ে যুবককে ডেকে নিয়েগলা কেটে হত্যার অভিযোগ
মহাসড়কের চৌদ্দগ্রামে পৃথক দুর্ঘটনায় নিহত ৩
মাদকবিরোধী জোটের উদ্যোগে মানববন্ধন
কুমিল্লায় নকলওষুধের বড় চালান জব্দ, উৎপাদন চক্রের সদস্য আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা সীমান্তের অর্ধশতাধিক এলাকা দিয়ে ঢুকছে মাদক
কুমিল্লার মুরাদনগরে হত্যা মামলার আসামির স্ত্রীকে পিটিয়ে হত্যা
কাটাবিলে মাদক ব্যবসায়ীদের দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে ষষ্ঠ শ্রেণিরশিক্ষার্থী গুলিবিদ্ধ
কুমিল্লায় ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা প্রত্যাহার
চীন থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২