রোববার ২৮ জুন ২০২৬
১৪ আষাঢ় ১৪৩৩
চৌদ্দগ্রামে জামায়াতের মাদক বিরোধী যুব র‌্যালী‎
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ১২:৫৩ এএম |


‎চৌদ্দগ্রাম প্রতিনিধি: ‎আন্তর্জাতিক মাদক প্রতিরোধ দিবস উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রামে যুব র‌্যালী করেছে জামায়াত ইসলামী যুব বিভাগ। শুক্রবার বিকেলে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের মুন্সীরহাট বাজারে ইউনিয়ন জামায়াত যুব নিভাগের উদ্যোগে আয়োজিত র‌্যালীর নেতৃত্ব দেন উপজেলা জামায়াত সেক্রেটারী মো: বেলাল হোসাইন। ‎মাদকমুক্ত যুবক সমৃদ্ধ দেশ, মাদককে না সুস্থতাকে হ্যাঁ প্রতিপাদ্যে র‌্যালীতে অংশ নেন ইউনিয়নের বিভিন্ন গ্রামের যুবকরা। র‌্যালীটি মুন্সীরহাট ব্রাক অফিস থেকে শুরু হয়ে মুন্সীরহাট বাজারের মূল সড়ক প্রদক্ষীণ করে। র‌্যালী শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে ইউনিয়ন জামায়াত সেক্রেটারী শাখাওয়াত শামীমের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াত সেক্রেটারী মো: বেলাল হোসাইন, ইউনিয়ন জামায়াত আমীর মাওঃ জাফর আহমেদ। বক্তারা মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার করেন এবং মাদক প্রতিরোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ ভূমিকা রাখার আহ্বান করেন।‎
‎এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের মজলিশে শূরা সদস্য নূরে আলম মিঁয়াজী, ইউনিয়ন নায়েবে আমীর হাফেজ বদিউল আলম, অ্যাডভোকেট সাইদুল ইসলাম, যুব বিভাগ সেক্রেটারী ইসরাফিল মোল্লা, ছাত্রশিবিরের জেলা স্কুল কার্যক্রম সম্পাদক মো: মোজাম্মেল হক ও ছাত্রশিবির উপজেলা সভাপতি মো: নাসিম মিঁয়াজীসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ইথানের শরীর থেকে গুলি বের করা যা নি এখনো
লালমাইয়ে যুবককে ডেকে নিয়েগলা কেটে হত্যার অভিযোগ
মহাসড়কের চৌদ্দগ্রামে পৃথক দুর্ঘটনায় নিহত ৩
মাদকবিরোধী জোটের উদ্যোগে মানববন্ধন
কুমিল্লায় নকলওষুধের বড় চালান জব্দ, উৎপাদন চক্রের সদস্য আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা সীমান্তের অর্ধশতাধিক এলাকা দিয়ে ঢুকছে মাদক
কুমিল্লার মুরাদনগরে হত্যা মামলার আসামির স্ত্রীকে পিটিয়ে হত্যা
কাটাবিলে মাদক ব্যবসায়ীদের দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে ষষ্ঠ শ্রেণিরশিক্ষার্থী গুলিবিদ্ধ
কুমিল্লায় ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা প্রত্যাহার
চীন থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২