বুড়িচং
প্রতিনিধি।।পবিত্র আশুরা ও শোহাদায়ে কারবালার স্মরণে কুমিল্লার
ব্রাহ্মণপাড়া উপজেলার ৪ নং শশীদল ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে
আলোচনা সভা ও মিলাদ মাহফিল শশীদল পাচঁপীর হাফিজিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত
হয়েছে।
২৬ জুন (১০ মহররম) শুক্রবার সকাল ১০টায় আহলে সুন্নাত ওয়াল জামাত
শশীদল ইউনিয়ন শাখার সভাপতি মাও: আবু হানিফ এর সভাপতিত্বে ও সাংগঠনিক
সম্পাদক মাও: মো : রফিকুল ইসলাম রেজভীর উপস্থাপনায় অনুষ্ঠিত হয়।
বক্তব্য
রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাত ব্রাহ্মণপাড়া উপজেলা কমিটির সভাপতি মাও:
মো: গোলাম মোস্তফা, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কুমিল্লা জেলা কমিটির সহ সাধারণ
সম্পাদক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, উপজেলা আহলে সুন্নাত, সাধারণ
সম্পাদক মাও:মো: হাবিবুর রহমান মমতাজি, শশীদল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম
হাফেজ কারী মাও: রায়হানরেজা কাদরী।
উপস্থিত ছিলেন আহলে সুন্নাত, উপজেলা
কমিটির সহ সাধারণ সম্পাদক মো : জামাল হোসেন রেজভী, ইউনিয়ন শাখার সিনিয়র সহ
সভাপতি আলহাজ্ব ছাদেক আহমদ, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা জীবন, জাহাঙ্গীর
আলম বাচ্ছু, হানু মিয়া বারী, মো: ছিদ্দিকুর রহমান বিডিআর, মাও: আবদুল
ওহাব, ছাদেকুর রহমান, মাওলানা মাসুদুর রহমান, শামীম রাজা, হাফেজ আবদুর রৌফ ও
মো : আনোয়ার হোসেন।
এসময় বক্তারা বলেন, সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করতে
গিয়ে কারবালা প্রান্তরে পাপিষ্ট বাহিনীর দুনিয়ার লোভ ও ক্ষমতার যাতাকলে
হযরত ইমাম হোসাইন রা: শাহাদাৎ বরন করেন। আজকের দিনে হোসাইনী মুসলমানদের
ঘুরে দাড়ানোর শপথ নিতে হবে। সত্য, ন্যায় ও হোসাইনী আদর্শ বাস্তবায়নে আহলে
সুন্নাত ওয়াল জামাতের অনুসারীদের সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার
আহব্বান জানান।
