রোববার ২৮ জুন ২০২৬
১৪ আষাঢ় ১৪৩৩
চান্দিনায় পবিত্র আশুরা ও শোহাদায়ে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা
রণবীর ঘোষ কিংকর।
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ১২:৫৩ এএম |


কুমিল্লার চান্দিনায় ‘পবিত্র আশুরা ও শোহাদায়ে কারবালার তাৎপর্য এবং আমাদের শিক্ষা’ শীর্ষক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৬শে জুন) বাদ জুমআ ছায়কোট জামিয়া নূরীয়া নাজিরীয়া মাদরাসা মিলনায়তনে এই মাহফিলের আয়োজন করা হয়। মুহিব্বিনে আহলে বাইত রেজভীয়া দরগাহ শরীফ কর্তৃক পরিচালিত ‘বাংলাদেশ রেজভীয়া তালিমুস সুন্নাহ বোর্ড ফাউন্ডেশন’-এর চান্দিনা উপজেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। মিলাদ ক্বিয়াম শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
এতে আবদুল হাকিমের সভাপতিত্বে এবং মাওলানা হুমায়ুন কবিরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ রেজভীয়া তালিমুস সুন্নাহ বোর্ড ফাউন্ডেশনের কেন্দ্রীয় মহাসচিব মুফতি কাজী ছিদ্দিকুর রহমান নাজিরী। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন- উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মো. রুহুল আমীন মেম্বার এবং সাংগঠনিক সম্পাদক মুফতি মুহাম্মদ আব্দুল হাকিম নাজিরী।
অন্যদের মধ্যে বক্তৃতা করেন- উপজেলা শাখার উপদেষ্টা মো. আব্দুল হক, সহ-সভাপতি সেলিম মিয়া,  সহ-সভাপতি আক্তার হোসেন, রঈসুল মুয়াল্লিম প্রভাষক মাওলানা আবু  জাফর আহমেদ নাজিরী,মুয়াল্লিম মুফতী আহমাদ রেজা সোহাগ, মাও. শাহ আলম, মাও. দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক  জামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক  মাও.  কাজী আবদুর রশিদ, সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার গাজী, নজরুল ইসলাম, সহ-অর্থ সম্পাদক বেলাল আহমেদ ,  মো. মিজানুর রহমান, প্রচার সম্পাদক বিল্লাল হোসেন, দপ্তর সম্পাদক মো. সালাহ উদ্দিন,  সহ-দপ্তর সম্পাদক মাও.  অলিউল্লাহ, মাও. আনোয়ারউল্লাহ, আবুল হোসেন, সহ-তথ্য ও গবেষণা সম্পাদক মো. আবুল কাশেম, গোলাম মোস্তফা রনি, প্রকাশনা সম্পাদক  মাও. আহসান উল্লাহ, সহ- শিক্ষা বিষয়ক সম্পাদক মাও. আব্দুল কাদের, সমাজ কল্যাণ সম্পাদক উসমান গণী, সহ- সমাজ কল্যাণ মো. মিনহাজ,  মো. নুরুল ইসলাম, ছাত্র কল্যাণ সম্পাদক কাজী মো. মনির হোসেন, ডা. মোস্তফা কামাল,  সদস্য মো. ফারুক হোসেন মৃধা, মাও. সাদ্দাম হোসেন,  মাও. শরিফুল ইসলাম,  হাফেজ মারুফ হোসেন,  হাফেজ মুজিবুর রহমান, আবুল খায়ের  প্রমুখ। 
 












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ইথানের শরীর থেকে গুলি বের করা যা নি এখনো
লালমাইয়ে যুবককে ডেকে নিয়েগলা কেটে হত্যার অভিযোগ
মহাসড়কের চৌদ্দগ্রামে পৃথক দুর্ঘটনায় নিহত ৩
মাদকবিরোধী জোটের উদ্যোগে মানববন্ধন
কুমিল্লায় নকলওষুধের বড় চালান জব্দ, উৎপাদন চক্রের সদস্য আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা সীমান্তের অর্ধশতাধিক এলাকা দিয়ে ঢুকছে মাদক
কুমিল্লার মুরাদনগরে হত্যা মামলার আসামির স্ত্রীকে পিটিয়ে হত্যা
কাটাবিলে মাদক ব্যবসায়ীদের দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে ষষ্ঠ শ্রেণিরশিক্ষার্থী গুলিবিদ্ধ
কুমিল্লায় ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা প্রত্যাহার
চীন থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২