রোববার ২৮ জুন ২০২৬
১৪ আষাঢ় ১৪৩৩
মাদক ও সামাজিক অবক্ষয় রোধে বিশাল জনসমাবেশে সোনাকান্দার পীরের ডাক
মো. হাবিবুর রহমান ও সাজ্জাদ হোসেন, মুরাদনগর
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ১২:৫৩ এএম |


কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়ন সমাজ সংস্কার ফোরামের উদ্যোগে মাদক ও সামাজিক অবক্ষয় রোধে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ইউনিয়নের সোনাকান্দা দারুল হুদা বহুমুখী কামিল মাদ্রাসা মাঠে এই সমাবেশে আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সোনাকান্দা দরবার শরীফের পীর, অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মাহমুদুর রহমান।
শ্রীকাইল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নাছির উদ্দিন ও মাওলানা সাইদুল ইসলাম যৌথ সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন শ্রীকাইল কলেজের সাবেক সভাপতি মনিরুল হক জর্জ, শ্রীকাইল কে কে উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুল মোমেন, ইউপি চেয়ারম্যান ইকবাল বাহার, শ্রীকাইল কলেজের উপাধ্যক্ষ মিয়া গোলাম সারোয়ার, বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক শ্যামা প্রসাদ ভট্টাচার্য, সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ বশীর ও মুরাদনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমকেআই জাবেদ প্রমুখ।
জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পীর মাওলানা মাহমুদুর রহমান বলেন, মাদকমুক্ত ও নৈতিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমাজ সংস্কার ফোরামের মাধ্যমে মুরাদনগরসহ দেশের সর্বত্র মাদকের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি আরও বলেন, "শুধু পীরগীরি নয়, সামাজিক যেকোনো কল্যাণমূলক কাজে নিজেকে সম্পৃক্ত করতে আমি সর্বদা প্রস্তুত।"
সমাবেশে বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, মাদক বর্তমান সমাজ ও তরুণ প্রজন্মের জন্য সবচেয়ে বড় হুমকি। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, প্রশাসন এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত ও সমন্বিত উদ্যোগের মাধ্যমেই কেবল এই মাদক ও সামাজিক অবক্ষয় প্রতিরোধ করা সম্ভব।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ইথানের শরীর থেকে গুলি বের করা যা নি এখনো
লালমাইয়ে যুবককে ডেকে নিয়েগলা কেটে হত্যার অভিযোগ
মহাসড়কের চৌদ্দগ্রামে পৃথক দুর্ঘটনায় নিহত ৩
মাদকবিরোধী জোটের উদ্যোগে মানববন্ধন
কুমিল্লায় নকলওষুধের বড় চালান জব্দ, উৎপাদন চক্রের সদস্য আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা সীমান্তের অর্ধশতাধিক এলাকা দিয়ে ঢুকছে মাদক
কুমিল্লার মুরাদনগরে হত্যা মামলার আসামির স্ত্রীকে পিটিয়ে হত্যা
কাটাবিলে মাদক ব্যবসায়ীদের দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে ষষ্ঠ শ্রেণিরশিক্ষার্থী গুলিবিদ্ধ
কুমিল্লায় ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা প্রত্যাহার
চীন থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২