বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬
১১ আষাঢ় ১৪৩৩
পীরযাত্রাপুর ইউনিয়নকে মাদকমুক্ত ঘোষণা গ্রাম আদালতের কার্যক্রম জোরদারে আলোচনা সভা
সৌরভ মাহমুদ হারুন
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১:৪১ এএম |


কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নকে মাদকমুক্ত ঘোষণা এবং গ্রাম আদালতের কার্যক্রম আরও কার্যকর ও জনমুখী করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জুন) পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদের চেয়ারম্যানের সভাকক্ষে আয়োজিত এ সভায় কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী মো. জসিম উদ্দিন জসিম ঘোষিত ‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স’ নীতির প্রতি পূর্ণ সমর্থন ও একাত্মতা প্রকাশ করা হয়।
সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. আবু তাহের স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণের সহযোগিতায় পীরযাত্রাপুর ইউনিয়নকে মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষণা করেন। তাঁর এ ঘোষণাকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকাবাসী স্বাগত ও সাধুবাদ জানান।
আলোচনা সভায় বক্তারা মাদকের ভয়াবহতা, এর সামাজিক ও পারিবারিক ক্ষতিকর প্রভাব এবং যুবসমাজের ওপর এর ধ্বংসাত্মক প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, মাদক একটি সমাজবিধ্বংসী ব্যাধি। এর বিরুদ্ধে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বক্তারা উল্লেখ করেন, গত ২২ জুন বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের কুসুমপুর গ্রামে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কথিত মাদক ব্যবসায়ী আমির খা আটক হয়ে কারাগারে প্রেরিত হন। এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে তারা মন্তব্য করেন। মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ ও ধারাবাহিক অভিযান পরিচালনার উদ্যোগ নেওয়ায় সংসদ সদস্য হাজী মো. জসিম উদ্দিন জসিমকে অভিনন্দন ও ধন্যবাদ জানান বক্তারা।
তারা আশা প্রকাশ করেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকলে অচিরেই পীরযাত্রাপুর ইউনিয়নকে সম্পূর্ণ মাদকমুক্ত করা সম্ভব হবে।
পরে সভায় গ্রাম আদালতের কার্যক্রম বৃদ্ধি ও জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে বিশদ আলোচনা করা হয়। বক্তারা বলেন, গ্রাম আদালত সাধারণ মানুষের জন্য একটি সহজ, দ্রুত ও স্বল্পব্যয়ী বিচারব্যবস্থা। পারিবারিক ও ছোটখাটো বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যেখানে প্রচলিত আদালতে মামলা নিষ্পত্তি হতে দীর্ঘ সময় ও বিপুল অর্থ ব্যয় হয়, সেখানে গ্রাম আদালতের মাধ্যমে দ্রুত ও সহজে বিরোধ নিষ্পত্তি করা সম্ভব।
সভায় সভাপতিত্ব করেন পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. আবু তাহের। অনুষ্ঠান পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইউপি সচিব মো. আবুল মন্সুর মজুমদার রাজীব।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল হক মেম্বার।
এ সময় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডা. নওশের আহমেদ ভূঁইয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক ও পীরযাত্রাপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. মাহবুবুর রহমান মাসুম, যুগ্ম সম্পাদক হাবিব আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. খোকন ভূঁইয়া মেম্বার, মোঃ সাইফুল ইসলাম বাদল। 
এছাড়াও বক্তব্য দেন ইউপি সদস্য সুলতান আহমদ মুন্সী, জয়নাল আবেদীন, জামাল হোসেন, ডা. নজরুল ইসলাম ভূঁইয়া, শেফাউল করিম, আতিকুর রহমান আবুল, জসিম উদ্দিন, তফাজ্জল হোসেন, সাবেক ইউপি সদস্য আবু জাহের, সংরক্ষিত মহিলা সদস্য রোমা আক্তার, আসমা আক্তার মান্নান, রেহেনা বেগমসহ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় দুর্ঘটনার কবলে দুই ট্রেন
কুমিল্লায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা, বাদীর পরিচয় নিয়ে বিতর্ক
লাকসামে ৬ বছরের বাকপ্রতিবন্ধী শিশুকে নিপীড়নের মামলায় ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার
কুমিল্লায় ওয়ালটন প্লাজার ফ্রি মেডিকেলক্যাম্পে সেবা পেলেন প্রায় ৫০০ মানুষ
দশক শ্রেণীর ছাত্র দিয়ে এসএসসির উত্তরপত্র মূল্যায়ন নিয়ে তোলপাড়, তদন্ত কমিটি গঠন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
অবসর ভেঙে ফুটবলে ফিরলেন ব্রাজিলের রোনালদিনহো
প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনসান নীরবতা কুমিল্লার আওয়ামী লীগ অফিসে
দশম শ্রেণির ছাত্র দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন! ভিডিও ভাইরাল
সেই আট কলেজের খোঁজ নিতে শিক্ষামন্ত্রীর নির্দেশ
কুমিল্লায় ছাদ থেকে পড়ে স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২