বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬
১১ আষাঢ় ১৪৩৩
ব্রাহ্মণপাড়ার জমতলীতে নুরজাহান বেগম সড়কের কাজ শুরু
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১:৪১ এএম |


ব্রাহ্মণপাড়া সংবাদদাতাঃ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার জামতলি গ্রামে নুরজাহান বেগম সড়কের কাজ শুরু হয়েছে। কুমিল্লা ৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন এর সার্বিক সহযোগিতায় ২৪ জুন বুধবার সকালে উপজেলার মাধবপুর ইউনিয়নের জামতলি গ্রামের বিশিষ্ট সমাজ সেবক আমেরিকা প্রবাসী মোঃ ইকবাল হোসেন ভূইয়া এর মায়ের নামে এ রাস্তাটির নাম করন করা হয়েছে নুরজাহান বেগম সড়ক। সমাজ সেবক মোঃ ইকবাল হোসেন ভূইয়া এর নিজস্ব অর্থায়নে মাধবপুর ইউনিয়নের ভাঙ্গাব্রীজ বাড়ানী হয়ে জামতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফয়েজ মেম্বার বাড়ি পর্যন্ত আধুনিক সোলার লাইট স্হাপনের কাজ ইতি মধ্যে শুধু হচ্ছে। বাড়ানী ভাঙ্গাব্রীজ থেকে জামতলি পর্যন্ত রাস্তাটি হবে দৃষ্টিনন্দন। আমেরিকা প্রবাসী মোঃ ইকবাল হোসেন ভূইয়া এর স্বপ্ন হল ভাঙ্গাব্রীজ থেকে জামতলি রাস্তাটি হবে উপজেলার সবচেয়ে সুন্দর, আধুনিক,দৃষ্টিনন্দন যা দেখতে এবং এখানে সময় কাটাতে অনেক দুর থেকে মানুষ আসবে। কুমিল্লা ৫ আসনের এমপি  হাজী জসিম উদ্দিন এর  ঘোষনার ১ সপ্তাহের মধ্যে কাচা রাস্তা পাকা হচ্ছে এতে করে এলাকার সাধারন মানুষের মাঝে আনন্দের বন্যা বইছে। জমতলীতে নুরজাহান বেগম সড়ক কাজের পরিদর্শন করতে আসেন আশপাশের এলাকার সাধারণ মানুষ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মোস্তফা জামান, যুগ্ম আহবায়ক হাজী আলাউদ্দিন, যুগ্ম আহবায়ক মোঃ শাহজালাল সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মোঃ আকরামুল ইসলাম, সাবেক যুগ্মআহবায়ক শরাফ উদ্দিন সরকার, সাবেক যুগ্মআহবায়ক মোঃ এমদাদুল হক সবুজ, উপজেলা শ্রমীক দলের সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন মিঠু,  মাধবপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আঃ আলীম, চান্দলা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা, যুবদল নেতা মোঃ শাকিল সরকার, মোঃ আমীর গাজী প্রমুখ।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় দুর্ঘটনার কবলে দুই ট্রেন
কুমিল্লায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা, বাদীর পরিচয় নিয়ে বিতর্ক
লাকসামে ৬ বছরের বাকপ্রতিবন্ধী শিশুকে নিপীড়নের মামলায় ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার
কুমিল্লায় ওয়ালটন প্লাজার ফ্রি মেডিকেলক্যাম্পে সেবা পেলেন প্রায় ৫০০ মানুষ
দশক শ্রেণীর ছাত্র দিয়ে এসএসসির উত্তরপত্র মূল্যায়ন নিয়ে তোলপাড়, তদন্ত কমিটি গঠন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
অবসর ভেঙে ফুটবলে ফিরলেন ব্রাজিলের রোনালদিনহো
প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনসান নীরবতা কুমিল্লার আওয়ামী লীগ অফিসে
দশম শ্রেণির ছাত্র দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন! ভিডিও ভাইরাল
সেই আট কলেজের খোঁজ নিতে শিক্ষামন্ত্রীর নির্দেশ
কুমিল্লায় ছাদ থেকে পড়ে স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২