বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬
১১ আষাঢ় ১৪৩৩
কুমিল্লায় ওয়ালটন প্লাজার ফ্রি মেডিকেলক্যাম্পে সেবা পেলেন প্রায় ৫০০ মানুষ
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ২:১৮ এএম আপডেট: ২৫.০৬.২০২৬ ২:২৫ এএম |




  কুমিল্লায় ওয়ালটন প্লাজার  ফ্রি মেডিকেলক্যাম্পে সেবা  পেলেন প্রায় ৫০০ মানুষনিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে ওয়ালটন প্লাজার উদ্যোগে কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যের মেডিকেল ক্যাম্প। বুধবার (২৪ জুন) নগরীর উনাইশার ইপিজেড এলাকায় আয়োজিত এ ক্যাম্পে বিভিন্ন বয়সী প্রায় ৫০০ মানুষ স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।
ওয়ালটন প্লাজার চকবাজার, পদুয়ার বাজার, ইপিজেড, রাজগঞ্জ ও কোটবাড়ি শাখার যৌথ উদ্যোগে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়।
ক্যাম্পে আগতদের রক্তের গ্রুপ নির্ণয়, রক্তচাপ (ব্লাড প্রেসার) পরীক্ষা, রক্তে শর্করার মাত্রা (সুগার) পরীক্ষা, ডায়াবেটিস সংক্রান্ত পরামর্শসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা দেওয়া হয়। পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্যসচেতনতামূলক পরামর্শও প্রদান করেন সংশ্লিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটনের রিজিওনাল সেলস ম্যানেজার (আরএসএম) দীপস বিশ্বাস, রিজিওনাল ক্রেডিট ম্যানেজার (আরসিএম) মোহাম্মদ আমির হোসেন, ওয়ালটন প্লাজা চকবাজারের ম্যানেজার সৈকত সাহা পান্না, পদুয়ার বাজার শাখার ম্যানেজার মো. আজাদ মিয়া, রাজগঞ্জ শাখার ম্যানেজার মোহাম্মদ মনির হোসেন, ইপিজেড শাখার মোহাম্মদ আশরাফ এবং কোটবাড়ি শাখার ম্যানেজার মোহাম্মদ আমির হোসেনসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।
ওয়ালটন কর্তৃপক্ষ জানায়, করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ হিসেবে সারা দেশে একযোগে এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে। সাধারণ মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় দুর্ঘটনার কবলে দুই ট্রেন
কুমিল্লায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা, বাদীর পরিচয় নিয়ে বিতর্ক
লাকসামে ৬ বছরের বাকপ্রতিবন্ধী শিশুকে নিপীড়নের মামলায় ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার
কুমিল্লায় ওয়ালটন প্লাজার ফ্রি মেডিকেলক্যাম্পে সেবা পেলেন প্রায় ৫০০ মানুষ
দশক শ্রেণীর ছাত্র দিয়ে এসএসসির উত্তরপত্র মূল্যায়ন নিয়ে তোলপাড়, তদন্ত কমিটি গঠন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
অবসর ভেঙে ফুটবলে ফিরলেন ব্রাজিলের রোনালদিনহো
প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনসান নীরবতা কুমিল্লার আওয়ামী লীগ অফিসে
দশম শ্রেণির ছাত্র দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন! ভিডিও ভাইরাল
সেই আট কলেজের খোঁজ নিতে শিক্ষামন্ত্রীর নির্দেশ
কুমিল্লায় ছাদ থেকে পড়ে স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২