আমি মোহাম্মদ গিয়াস উদ্দিন, প্রধান শিক্ষক বেজুরা উচ্চ বিদ্যালয় ব্রাহ্মণপাড়া কুমিল্লা। গত বুধবার কুমিল্লা থেকে প্রকাশিত দৈনিক কুমিল্লা প্রতিদিন, অনলাইন নিউজ র্পোটাল -সময় বেলা,কুমিল্লা মিডিয়া ২৪, এম এইস নিউজ ২৪, দৈনিক যুগান্তর বাংলাদেশ, দৈনিক জনতার মতামত পত্রিকায় বেজুরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অবৈধ নিয়োগ ও আর্থিক অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদে আমাকে জরিয়ে যে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ মিথ্যা,বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত। আমাকে সামাজিক ভাবে হে প্রতিপন্ন করার জন্য সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে এ সংবাদটি প্রকাশ করা হয়েছে। উক্ত সংবাদের আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।বিদ্যালয়ের সাবেক সভাপতি মোহাম্মদ গোলাম কিবরিয়া ভূইয়া আমাকে প্রস্তাব দিলেন উনাকে পুনঃরায় সভাপতি মনোনয়ন দিতে হবে। আমি বললাম মাননীয় এমপি মহোদয় যাকে বলে আমি তাকে দিতে বাধ্য। তিনি বললেন," না আমাকেই বানাইতে হবে। কি ভাবে বানাবেন, কেমনে বানাবেন, আমি তা জানি না, যদি না বানান তাহলে দু, একটা মার্ডার পড়বে"। এ কথা বলে তিনি হুমকি দিলেন। সর্বশেষ গত ০৫/০৫/২০২৬ইং তারিখে মোবাইলে তিনি আমাকে বললেন "যদি আমি সভাপতি না হইতে পারি তাহলে আপনার পরিনতি ভালো হবে না। নতুন ভবন টেন্ডার হওয়ায় পুরাতন স্কুল ঘর ও আঙ্গীনার গাছ বিক্রিয়ের সিদ্ধান্ত হয়, গ্রামবাসী গণ্যমান্য ব্যক্তিবর্গ মিলে স্কুল ঘর ও আঙ্গীনার গাছ এবং পরিত্যক্ত বেঞ্চ মিলে বিক্রয় করা হয়। উক্ত টাকা সম্পর্ণ সাবেক সভাপতির নিকট। উক্ত টাকা হতে শিক্ষক/কর্মচারীদের বিদ্যালয় প্রদত্ত মাসিক সম্মানী ভাতা চাওয়া হলে তিনি রাগম্ভিত হয়ে আমাকে বলে, বলেন, “বেয়াদব!" তিনি রিতিমত আমাকে অপমান করে যার স্বাক্ষী সকল শিক্ষক ও কর্মচারীবৃন্দ। উক্ত বিষয়ে সাবেক সভাপতি আমাকে জড়িয়ে যে অভিযোগগুলো তুলে ধরেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
