বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬
১১ আষাঢ় ১৪৩৩
শাহসূফী ফকির আবদুস সালাম রহ. স্মরণে ৫০তম ওরুছ মাহফিল
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১:৪১ এএম |



বুড়িচং প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলার আনন্দপুর পশ্চিমপাড়ায় শায়িত প্রখ্যাত অলি শাহসূফী ফকির আবদুস সালাম রহ. স্মরণে ৫০তম বার্ষিক ওরুছ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ জুন) রাত থেকে আনন্দপুর পশ্চিমপাড়া শাহ সালাম জামে মসজিদ মাঠে ও মাজার শরীফ সংলগ্ন স্থানে এই মাহফিলের আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুলসংখ্যক ভক্ত, আশেকান ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আয়োজিত এই ওরুছ মাহফিলে আলোচক ছিলেন, মৌলভীবাজারের শ্রীমঙ্গল শাসন কদমতলা গাউছিয়া করিমিয়া দরবার শরীফের পীর হাফেজ কারী মাওলানা মুহিবুর রহমান আশেকী, পীরজাদা মাওলানা শেখ সাদী আবদুল্লাহ সাদকপুরী (গদ্দিনিশীন, নজরুলিয়া দরবার শরীফ, বুড়িচং), হাফেজ মুফতি ইউসুফ রেজা, মাওলানা মুফতি মো. মজিবুল বাশার, খতিব, আনন্দপুর পশ্চিমপাড়া শাহ সালাম জামে মসজিদ, মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান, কারী মাওলানা বশির আহমদ ফারুকী, হাফেজ মো. ইকরাম উদ্দিন সহ স্থানীয় আলেম ওলামাগণ।
বক্তারা বলেন, শাহসূফী ফকির আবদুস সালাম (রহ.) ছিলেন আল্লাহর একজন খাঁটি অলি। তাঁরা নিজেদের জীবনের সর্বস্ব বিলিয়ে দিয়ে সমাজে ইসলামের আলো ছড়িয়েছেন। সমাজ থেকে অন্ধকার ও অন্যায় দূর করতে আউলিয়ায়ে কেরামদের অনুসৃত পথ ও আদর্শ আমাদের ধারণ করতে হবে। আল্লাহর অলির উসিলায় ও তাঁদের দেখানো পথে চললে ইহকাল ও পরকালে মুক্তি লাভ সম্ভব।
বক্তারা আরো বলেন, আউলিয়াদের জীবন ছিল আত্মশুদ্ধির উজ্জ্বল দৃষ্টান্ত। লোভ-লালসা ও অহংকারমুক্ত সমাজ গড়তে হলে আমাদের অন্তরকে পরিষ্কার করতে হবে, যা কেবল আল্লাহর জিকির এবং আল্লাহর ওলিদের সংস্পর্শেই সম্ভব।
মাহফিলের আলোচনায় বক্তারা যুবসমাজকে মাদক, অন্যায় ও অধর্মের পথ পরিহার করে রাসুলুল্লাহ (সা.) এবং আউলিয়াদের জীবনাদর্শ অনুসরণ করার আহবান জানান।
আনন্দপুর পশ্চিমপাড়া শাহ সালাম জামে মসজিদের সভাপতি হাজী মো. আবদুল মান্নানের সভাপতিত্বে এবং মাজার ও খানকা শরীফ পরিচালনা কমিটির সভাপতি গাজী মুহামম্মদ জাহাঙ্গীর আলম জাবিরের সার্বিক তত্ত্বাবধানে মাহফিলে উপস্থিত ছিলেন, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো: জামশেদুল আলম, সহ সভাপতি আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ মো: জহিরুল ইসলাম, খাদেম মো: আলী মিয়া, মো: আবুল হোসেন বাচ্চু, মো: আবুল হোসেন( জামাতা),সহিদুল ইসলাম, আবুল খায়ের আর্মি, আয়েত আলী, মোঃ লিটন রেজা মেম্বার, প্রভাষক মাহবুব আলম, রেজাউল করিম, খলিলুর রহমান, বুড়িচং প্রেস ক্লাবের সহ সাংগঠনিক সম্পাদক আক্কাস আল মাহমুদ হৃদয়, অর্থ সম্পাদক ফয়েজ আহমদ, প্রচার সম্পাদক শরীফুল ইসলাম সুমন, মহসিন আলম, হুমায়ুন কবির, মো. হোসেনসহ স্থানীয় পীর-মাশায়েখ, ওলামায়ে কেরাম, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
সবশেষে বিশ্ব মুসলিম উম্মাহর হেদায়েত, শান্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় দুর্ঘটনার কবলে দুই ট্রেন
কুমিল্লায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা, বাদীর পরিচয় নিয়ে বিতর্ক
লাকসামে ৬ বছরের বাকপ্রতিবন্ধী শিশুকে নিপীড়নের মামলায় ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার
কুমিল্লায় ওয়ালটন প্লাজার ফ্রি মেডিকেলক্যাম্পে সেবা পেলেন প্রায় ৫০০ মানুষ
দশক শ্রেণীর ছাত্র দিয়ে এসএসসির উত্তরপত্র মূল্যায়ন নিয়ে তোলপাড়, তদন্ত কমিটি গঠন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
অবসর ভেঙে ফুটবলে ফিরলেন ব্রাজিলের রোনালদিনহো
প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনসান নীরবতা কুমিল্লার আওয়ামী লীগ অফিসে
দশম শ্রেণির ছাত্র দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন! ভিডিও ভাইরাল
সেই আট কলেজের খোঁজ নিতে শিক্ষামন্ত্রীর নির্দেশ
কুমিল্লায় ছাদ থেকে পড়ে স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২