বাংলাদেশ
আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি
(বাইউস্ট)-এর ইংরেজি বিভাগের উদ্যোগে গতকাল অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে ‘এম.এ
ইন ইংলিশ প্রোগ্রামের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ ও
অরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ইংরেজি বিভাগের প্রভাষক উম্মে কুলসুম
ছন্দার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
ব্রিগেডিয়ার জেনারেল মো. কামাল উদ্দিন কোমল, এনডিসি, পিএসসি; এবং বিশেষ
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ কর্নেল মহাম্মদ ইফতেখারুল হক,
পিএসসি (অব.) ও সম্মানিত রেজিস্ট্রার লেফট্যানেন্ট কর্নেল খন্দকার মাহমুদ
হোসেন, এসপিপি, পিএসসি (অব.)। এছাড়া বিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক
ড. রমা ইসলাম, ইংরেজি বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক মো. আবদুর রশিদ এবং
এম.এ ইন ইংলিশ প্রোগ্রাম কো-অর্ডিনেটর ও সহকারী অধ্যাপক মোহাম্মদ আলমগীরসহ
বিভাগের অন্যান্য শিক্ষকমণ্ডলী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে
জুনিয়র ব্যাচের শিক্ষার্থীরা ফুলের তোড়া দিয়ে নতুন শিক্ষার্থীদের উষ্ণ
অভ্যর্থনা ও শুভকামনা জানায় এবং পরবর্তীতে আমন্ত্রিত অতিথিবৃন্দ তাদের
দিকনির্দেশনামূলক বক্তব্যে নতুন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, নিষ্ঠা ও
সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এই একাডেমিক যাত্রা শুরু করার অনুপ্রেরণা প্রদান
করেন।
