বুধবার ২৪ জুন ২০২৬
১০ আষাঢ় ১৪৩৩
কুমিল্লায় ছাদ থেকে পড়ে স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু
মো. মিজানুর রহমান
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১:১০ এএম আপডেট: ২৪.০৬.২০২৬ ১:৩৪ এএম |



  কুমিল্লায় ছাদ থেকে  পড়ে স্কুল ছাত্রের  মর্মান্তিক মৃত্যু কুমিল্লা নগরীর ২২ নম্বর ওয়ার্ডের শ্রীভল্লবপুরে আজ মঙ্গলবার (২৩) জুন বিকালে ছাদ থেকে পড়ে আবদুর রহমান জিসান নামক এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এঘটনার খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার বিকাল ৪ ঘটিকার সময় নগরীর ২২ নম্বর ওয়ার্ডের শ্রীবল্লবপুর পূর্বপাড়া সওদাঘর বাড়ির জামাল হোসেনের ভাড়াটিয়া ওয়াইফাই লাইনম্যান হাসানের পুত্র স্থানীয় পদুয়ার বাজার স্মৃতি শিক্ষা কানন প্রি-ক্যাডেট স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র আবদুর রহমান জিসান (৮) বাসার ছাদে অন্যান্য শিশুদের সাথে খেলা করার সময় অসর্তভাবে দ্বিতীয় তলার ছাদ থেকে নীচে পড়ে পিলারের রডে আটকে যায়। এতে সে গুরুতর আহত হয়। আহতাবস্থায় তাঁকে মোস্তফাপুর সেন্ট্রাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেছেন। সন্ধ্যায় তাঁর মরদেহ নিয়ে দাফনের জন্য পরিবারের সদস্যরা তাঁর পৈতৃকবাড়ি খাগড়াছড়ির উদ্দেশ্য রওনা হয়েছেন বলে জানা গেছে। তাঁর এ মর্মান্তিক মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 
কুমিল্লা সদর দক্ষিণ  মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম দৈনিক কুমিল্লার কাগজকে জানান, তিনি এঘটনার খবর পাননি। খবর পেলে এবিষয়ে বিস্তারিত জানাতে পারবেন। 












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
রোনালদোর জোড়া গোলে উজবেকিস্তানকে উড়িয়ে দিলো পর্তুগাল
ফারিহা হত্যা মামলায় স্বামী হৃদয়ের জামিন ফের নামঞ্জুর
প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনসান নীরবতা কুমিল্লার আওয়ামী লীগ অফিসে
কুমিল্লায় ছাদ থেকে পড়ে স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু
চান্দিনায় তিন দিনের পুলিশি অভিযানে আ’লীগের ১১ নেতা-কর্মী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা বিসিকে অনুমোদনহীন কারখানা থেকে অনুমোদনহীন ২১ পদের ঔষধ জব্দ
কুমিল্লায় ঈদের ছুটিতে বনের শতশত গাছ অদৃশ্য
মাদক কারবারিদের শেল্টার দেয় কারা?
কুমিল্লায় ক্যাডেট এএসআই নিয়োগের প্রাথমিক বাছাই পর্বের শেষ দিনের কার্যক্রম সম্পন্ন
কুমিল্লায় ডা. জুবায়ের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২