দাউদকান্দি পৌরসভায় ফ্যাসিবাদবিরোধী সকল নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে উপজেলা যুবদলের উদ্যোগে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার
(৮ জুন) রাত পৌনে ৯টায় দাউদকান্দি উপজেলা যুবদলের আয়োজনে এ মশাল মিছিল বের
করা হয়। মিছিলটি উপজেলা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে দাউদকান্দি পৌর বাজারের
বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে
সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
মশাল মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, দাউদকান্দি উপজেলা যুবদলের সদস্য সচিব রোমান খন্দকার।
তিনি
বলেন, “দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এবং গণতান্ত্রিক আন্দোলনকে ভিন্ন
খাতে প্রবাহিত করার লক্ষ্যে একটি মহল নানা ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডে
লিপ্ত রয়েছে। এসব অপচেষ্টা দেশের জনগণ কখনোই মেনে নেবে না। যুবদল সবসময়
জনগণের পাশে থেকে গণতন্ত্র, ভোটাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার আন্দোলনে
ভূমিকা পালন করে আসছে।”
তিনি আরও বলেন, “যে কোনো ষড়যন্ত্র, সন্ত্রাস ও
নৈরাজ্যের বিরুদ্ধে যুবদল ঐক্যবদ্ধ। জনগণকে সঙ্গে নিয়ে সকল অপশক্তির
মোকাবিলা করা হবে এবং শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে গণতান্ত্রিক
অধিকার আদায়ের সংগ্রাম অব্যাহত থাকবে।”
এ সময় উপজেলা যুবদল, পৌর যুবদল ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এতে
উপস্থিত ছিলেন কমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক নেতা বোরহানউদ্দিন
ভূঁইয়া, পৌর জাসাসের সদস্য সচিব মুধু সরকার, পৌর সেচ্ছাসেবক দলের সদস্য
বোরহানউদ্দিনসহ অনেকে।
