মঙ্গলবার ৯ জুন ২০২৬
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রাহ্মণপাড়ায় কাব স্কাউটদের চারটি অনুষ্ঠান সম্পন্ন, স্কাউটস কার্যালয়ের উদ্বোধন
ইসমাইল নয়ন।।
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ১:১১ এএম |


কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাংলাদেশ স্কাউটসের উদ্যোগে গতকাল সোমবার (৮ জুন) দিনব্যাপী নানা আয়োজনে কাব স্কাউটদের চারটি পৃথক অনুষ্ঠান এবং উপজেলা স্কাউটসের নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। উপজেলার শিদলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, টাকই সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বেজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং নাইঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সবগুলো অনুষ্ঠানেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা জাহান।
উপজেলার শিদলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাব স্কাউটদের নিয়ে ‘কাব অভিযান’ অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার ৫টি বিদ্যালয়ের ৩০ জন ক্ষুদে কাব স্কাউট অংশ নেয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
জনাব সৈয়দা হালিমা পারভীন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মোহাম্মদ জয়নাল আবেদীন, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, কামরুল কবির, জেলা কমিশনার, বাংলাদেশ স্কাউটস, কুমিল্লা, আব্দুল হক, উপজেলা স্কাউট কমিশনার, মফিজুল ইসলাম, উপজেলা স্কাউট সম্পাদক, সাইফুল ইসলাম, চেয়ারম্যান, ২নং শিদলাই ইউনিয়ন পরিষদ।
উত্তর শিদলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী লিডার ট্রেনার (এএলটি) জনাব আজহারুল করিম অনুষ্ঠানটি পরিচালনা করেন।
টাকই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত কাব স্কাউটদের ‘দীক্ষা অনুষ্ঠান’-এ ৫টি বিদ্যালয়ের ৩০ জন ক্ষুদে কাব অংশ নেয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানিজ ফাতিমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ইউএনও মাহমুদা জাহান ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দা হালিমা পারভীন, জেলা স্কাউটস কমিশনার কামরুল কবির ও উপজেলা কমিশনার আব্দুল হক। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিটের লিডার সুরাইয়া আক্তার।
বেজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 'ব্যাজ প্রদান'
অপরদিকে, বেজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৪ জন ক্ষুদে কাব স্কাউটের অংশগ্রহণে ‘কাব স্কাউট ব্যাজ প্রদান’ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা আক্তারের সভাপতিত্বে এই অনুষ্ঠানেও উপজেলা ও জেলা স্কাউটসের শীর্ষ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপজেলা কাব লিডার ফখরুল আলম।
তিনটি বিদ্যালয় পরিদর্শন ও অনুষ্ঠান শেষে ব্রাহ্মণপাড়া উপজেলা কমপ্লেক্সে নবনির্মিত স্কাউটস কার্যালয়ের (কাউন্টার অফিস) উদ্বোধন করেন প্রধান অতিথি ও উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান।
"ক্ষুদে শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধসম্পন্ন দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিংয়ের ভূমিকা অপরিসীম। নতুন এই কার্যালয় উপজেলার স্কাউটিং কার্যক্রমকে আরও গতিশীল করবে।"
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা স্কাউটসের সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল হক (শিবপুর), সহকারী কমিশনার মোঃ হাছিবুল করিম ভূঁইয়া, গ্রুপ কমিটির সভাপতি মোহাম্মদ ফাইজুল রহমান, নির্বাহী সদস্য মোঃ নুরুল আমিন এবং সহকারী লিডার ট্রেনার মোঃ আজহারুল করিমসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের স্কাউট নেতৃবৃন্দ।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
নগরভবন বর্তমান স্থানেই চায় কুমিল্লার মানুষ
ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ
সংসদে কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি এমপি মনির চৌধুরীর
সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদে কুমিল্লায় আইনজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন
দাউদকান্দিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৪৫ জন গ্ৰেফতার
প্রধান সন্দেহভাজন অবসরপ্রাপ্ত সার্জেন্ট জাহিদুজ্জামান ও সাবেক সেনাসদস্য শাহিন আলমের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ
নগরভবন বর্তমান স্থানেই চায় কুমিল্লার মানুষ
বুড়িচংয়ে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া, তিন দিনেও আটক নেই
কমেনি ভোগান্তি, থামছে না সিএনজির ভাড়া নৈরাজ্য
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২