মঙ্গলবার ৯ জুন ২০২৬
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালিরবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত ও ইনসাফ গ্রুপ
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ১২:৫৫ এএম |

 


কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের বুধইর পূর্বপাড়া সেনাপল্লীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে এবং তাদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, কুমিল্লা মহানগরী ও ইনসাফ গ্রুপ প্রা. লি.।
সম্প্রতি যৌথ উদ্যোগে আয়োজিত এ সহায়তা কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, কুমিল্লা মহানগরীর আমির কাজী দ্বীন মোহাম্মদ, নায়েবে আমির এ. কে. এম. এমদাদুল হক মামুন, কুমিল্লা মহানগরী পশ্চিম অঞ্চল পরিচালক মাওলানা দেলোয়ার হোসেন সবুজ, মাওলানা আবুল কাশেম, ইনসাফ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সহকারি  অধ্যাপক আখতার হোসেন মনু, 
কালিরবাজার ইউনিয়ন জামায়াত  আমির মাওলানা জাকির হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের দুর্ভোগের কথা শোনেন এবং সামর্থ্য অনুযায়ী প্রত্যেককে সহযোগিতা প্রদান করেন। তারা বলেন, আগুন শুধু মানুষের ঘরবাড়ি ধ্বংস করে না, বহু বছরের কষ্টার্জিত সম্পদ ও স্বপ্নও পুড়িয়ে দেয়। এ দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো মানবিক ও সামাজিক দায়িত্ব।
সহায়তা প্রাপ্তদের মধ্যে রয়েছেন মমতাজ বেগম, তননি বেগম, জাহাঙ্গীর আলম, পান্না বেগম, মানসুরা বেগম, ইমরান, সুজন, চন্দ্রিমা, পুষ্পা, আশিক ও রুমা।
সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং সমাজের বিত্তবান ও মানবিক সংগঠনগুলোকে তাদের পাশে এগিয়ে আসায় কৃতজ্ঞতা জ্ঞাপন করে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
নগরভবন বর্তমান স্থানেই চায় কুমিল্লার মানুষ
ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ
সংসদে কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি এমপি মনির চৌধুরীর
সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদে কুমিল্লায় আইনজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন
দাউদকান্দিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৪৫ জন গ্ৰেফতার
প্রধান সন্দেহভাজন অবসরপ্রাপ্ত সার্জেন্ট জাহিদুজ্জামান ও সাবেক সেনাসদস্য শাহিন আলমের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ
নগরভবন বর্তমান স্থানেই চায় কুমিল্লার মানুষ
বুড়িচংয়ে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া, তিন দিনেও আটক নেই
কমেনি ভোগান্তি, থামছে না সিএনজির ভাড়া নৈরাজ্য
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২