স্টাফ
রিপোর্টার।। কুমিল্লার দাউদকান্দিতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের
অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেছে। সোমবার (৮ জুন) সকালে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জিংলাতলীতে বিক্ষোভ মিছিল করেন তারা। মিছিলের ছবি ও
ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ছবি ও ভিডিওতে দেখা যায়, নিষিদ্ধ
ছাত্রলীগের নেতা ইমরান চৌধুরী ও উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি
সোহেল রানার নেতৃত্বে দলীয় ব্যানার ও সাবেক এমপিদের ছবি কার্ড নিয়ে হাঁটছেন
আওয়ামী লীগ, ছাত্রলীগ ও মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের নেতা-কর্মীরা।
ব্যানারের
সামনে আওয়ামী লীগের এক কর্মী শেখ হাসিনা ও দাউদকান্দি উপজেলা পরিষদের
সাবেক চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলীর ছবি নিয়ে হাঁটছেন আর বিভিন্ন
স্লোগান দিচ্ছেন। মিছিলের নেতৃত্ব দিতে দেখা যায় ছাত্রলীগ ও মুক্তিযোদ্ধা
প্রজন্ম লীগের দুই নেতাকে।
মিছিল থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা ও আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো হয়।
এছাড়া
শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও কুমিল্লা-১ আসনের সাবেক সংসদ সদস্য সুবিদ
আলী ভূঁইয়া ও ইঞ্জিনিয়ার আব্দুল সবুরের নামে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
