মঙ্গলবার ৯ জুন ২০২৬
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদে কুমিল্লায় আইনজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ১:৩৬ এএম আপডেট: ০৯.০৬.২০২৬ ২:০১ এএম |



 সাবেক এমপি বাহারের বক্তব্যের  প্রতিবাদে কুমিল্লায় আইনজীবী  ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহারের সাম্প্রতিক ফেসবুক লাইভ বক্তব্যকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে দাবি করেছে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ।
সোমবার দুপুরে কুমিল্লা আইনজীবী সমিতি ভবনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের উদ্যোগে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কাইয়ুম হক রিংকু। গত ৬ জুন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া বক্তব্যে আ ক ম বাহাউদ্দীন বাহার দেশের প্রচলিত আইন, বিচারব্যবস্থা এবং সংশ্লিষ্ট আইন কর্মকর্তাদের বিরুদ্ধে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর মন্তব্য করেছেন বলে তিনি দাবি করেন। 
এডভোকেট রিংকু বলেন, “জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাকর্মীদের বিরুদ্ধে অতীতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। ভোটাধিকার হরণ ও বিরোধী মত দমনের ঘটনাও ঘটেছে। এখন সামাজিক যোগাযোগমাধ্যমে এসে কুমিল্লার মানুষকে নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে। কেউ অপরাধ করলে আইনের মুখোমুখি হবেন। ব্যক্তিগত বা রাজনৈতিক প্রতিহিংসা থেকে কাউকে মামলা দেওয়ার প্রশ্নই আসে না। আইন তার নিজস্ব গতিতেই চলবে।
প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুল হক খন্দকার, অ্যাডভোকেট শরিফুল ইসলাম, জিপি তারেক আবদুল্লাহ, কামরুল হায়াত খান, আহ্বায়ক মফিজুল ইসলাম, গোলাম মোস্তফা, মিজানুর রহমান, হামিদুল হক ভূঁইয়াসহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
নগরভবন বর্তমান স্থানেই চায় কুমিল্লার মানুষ
ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ
সংসদে কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি এমপি মনির চৌধুরীর
সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদে কুমিল্লায় আইনজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন
দাউদকান্দিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৪৫ জন গ্ৰেফতার
প্রধান সন্দেহভাজন অবসরপ্রাপ্ত সার্জেন্ট জাহিদুজ্জামান ও সাবেক সেনাসদস্য শাহিন আলমের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ
নগরভবন বর্তমান স্থানেই চায় কুমিল্লার মানুষ
বুড়িচংয়ে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া, তিন দিনেও আটক নেই
কমেনি ভোগান্তি, থামছে না সিএনজির ভাড়া নৈরাজ্য
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২