মঙ্গলবার ৯ জুন ২০২৬
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কুমিল্লায় ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদ গ্রাহকদের মানববন্ধন ও কর্মবিরতী
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ১:১১ এএম |



‎‎ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদ এবং গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে কুমিল্লায় মানববন্ধন করেছেন ইসলামী ব্যাংকের একদল গ্রাহক। সোমবার সকাল ৯টায় নগরীর রামঘাট এলাকায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‎‎এবং সকাল ১০টা ১২ পর্যন্ত কর্মবিরতী পালন করেন।
‎সাধারণ গ্রাহক ফোরামের সভাপতি অধ্যাপক মজিবুর রহমান এর সভাপতিত্বে এড.জিল্লুর রহমান এর পরিচালনায় বক্তব্য রাখেন এড নাছির আহম্মেদ মোল্লা, মোহাম্মদ হোসাইন,শহিদুল উল্লাহ মিয়াজী সহ আরো অনেকে  
‎‎মানববন্ধনে অংশগ্রহণকারী গ্রাহকরা ব্যাংকের সাম্প্রতিক বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং ইসলামী ব্যাংকিং ব্যবস্থার স্বচ্ছতা, স্থিতিশীলতা ও গ্রাহকদের স্বার্থ সংরক্ষণের দাবি জানান। এ সময় তারা ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের দুই ঘণ্টার কর্মবিরতি এবং গ্রাহকদের দুই ঘণ্টা লেনদেন থেকে বিরত থেকে প্রতিবাদ কর্মসূচির প্রতি সংহতি জানানোর আহ্বান জানান।
‎বক্তারা বলেন, বিগত সরকারের আমলে বিভিন্ন ব্যাংক থেকে ভুয়া ঋণের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডদেশের ব্যাংকিং খাতকে দুর্বল করেছে এবং সাধারণ আমানতকারীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
‎তারা অভিযোগ করেন, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে গ্রাহকদের মধ্যে আমানতের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এজন্য নতুন চেয়ারম্যান নিয়োগের ক্ষেত্রে গ্রাহকদের মতামত ও আস্থাকে গুরুত্ব দেওয়ার দাবি জানান তারা।
‎বক্তারা আরও বলেন, সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনা করে গ্রহণযোগ্য ও দক্ষ নেতৃত্ব নিশ্চিত করতে হবে, যাতে ইসলামী ব্যাংকিং ব্যবস্থার প্রতি জনগণের আস্থা অক্ষুণ্ন থাকে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।
‎মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা বিভিন্নস্লোগান দেন এবং ইসলামী ব্যাংকিং ব্যবস্থার স্বচ্ছতা, জবাবদিহিতা ও স্থিতিশীলতা রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
নগরভবন বর্তমান স্থানেই চায় কুমিল্লার মানুষ
ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ
সংসদে কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি এমপি মনির চৌধুরীর
সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদে কুমিল্লায় আইনজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন
দাউদকান্দিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৪৫ জন গ্ৰেফতার
প্রধান সন্দেহভাজন অবসরপ্রাপ্ত সার্জেন্ট জাহিদুজ্জামান ও সাবেক সেনাসদস্য শাহিন আলমের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ
নগরভবন বর্তমান স্থানেই চায় কুমিল্লার মানুষ
বুড়িচংয়ে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া, তিন দিনেও আটক নেই
কমেনি ভোগান্তি, থামছে না সিএনজির ভাড়া নৈরাজ্য
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২