মঙ্গলবার ৯ জুন ২০২৬
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
সংসদে কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি এমপি মনির চৌধুরীর
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ১:৩৬ এএম আপডেট: ০৯.০৬.২০২৬ ২:০১ এএম |



  সংসদে কুমিল্লা বিমানবন্দর চালুর  দাবি এমপি মনির চৌধুরীরজাতীয় সংসদে কুমিল্লা বিমানবন্দর পুনরায় চালুর দাবি উত্থাপন করেছেন কুমিল্লা-৬ (সদর, সদর দক্ষিণ ও মহানগর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। সোমবার (৮ জুন) বিকেলে সংসদে নোটিশ আকারে উত্থাপিত এক প্রশ্নে তিনি এ দাবি জানান। সংসদ সদস্য বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রতিষ্ঠিত কুমিল্লা বিমানবন্দর দেশভাগের পরও চালু ছিল। তবে স্বাধীনতার পর এটি বন্ধ হয়ে যায়। পরবর্তীতে বিমানবন্দরের একটি অংশ ইপিজেডের জন্য বরাদ্দ দেওয়া হলেও বিমানবন্দর চালু রাখার নির্দেশনা ছিল।
তিনি আরও বলেন, কুমিল্লা দেশের অন্যতম বৈদেশিক মুদ্রা অর্জনকারী জেলা। জেলার বিপুলসংখ্যক প্রবাসীর যাতায়াতের সুবিধার জন্য বিমানবন্দরটি চালু করা প্রয়োজন। বিমানবন্দর চালু হলে যাত্রীসেবা সহজ হওয়ার পাশাপাশি সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে।
ইপিজেডে কর্মরত বিদেশি বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের যাতায়াত সহজ করতে বিমানবন্দরটির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এটি চালু হলে শিল্প ও বিনিয়োগ খাতেও ইতিবাচক প্রভাব পড়বে।
স্বাস্থ্যসেবা ও পর্যটন খাতের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, বিমানবন্দর চালু হলে দেশের বিভিন্ন অঞ্চল এবং বিদেশে দ্রুত যাতায়াতের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে কুমিল্লা অঞ্চলে পর্যটন শিল্পের বিকাশেও নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।
কুমিল্লা বিমানবন্দর দ্রুত পুনরায় চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন সংসদ সদস্য।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
নগরভবন বর্তমান স্থানেই চায় কুমিল্লার মানুষ
ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ
সংসদে কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি এমপি মনির চৌধুরীর
সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদে কুমিল্লায় আইনজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন
দাউদকান্দিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৪৫ জন গ্ৰেফতার
প্রধান সন্দেহভাজন অবসরপ্রাপ্ত সার্জেন্ট জাহিদুজ্জামান ও সাবেক সেনাসদস্য শাহিন আলমের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ
নগরভবন বর্তমান স্থানেই চায় কুমিল্লার মানুষ
বুড়িচংয়ে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া, তিন দিনেও আটক নেই
কমেনি ভোগান্তি, থামছে না সিএনজির ভাড়া নৈরাজ্য
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২