সোমবার ৮ জুন ২০২৬
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
হাম উপসর্গে কুমিল্লায় আরেক শিশুর মৃত্যু
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ১:৩৫ এএম আপডেট: ০৮.০৬.২০২৬ ১:৪৬ এএম |



  হাম উপসর্গে  কুমিল্লায় আরেক শিশুর মৃত্যুকুমিল্লায় হাম উপসর্গে সিমরান নামে ৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ইউনিটে এ শিশুটি মারা যায়। সিমরান নগরীর নুরপুর এলাকার শিমুলের মেয়ে। রবিবার সকালে কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. পিয়াস আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। 
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মিয়া মনজুর আহমেদ জানান, শিশুটি জ¦র ও শ্বাসকষ্টসহ হাম উপসর্গের পাশাপাশি নিমোনিয়াতেও আক্রান্ত ছিল। সংকটাপন্ন অবস্থায় তাকে গত ৪ জুন বৃহস্পতিবার বিকাল ৫টা ৫৫ মিনিটে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ৫ জুন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। শিশুটির হাম উপসর্গ থাকলেও সে নিমোনিয়ার কারণে মৃত্যুবরণ করে। তিনি আরো জানান, শিশুদের ক্ষেত্রে হাম আক্রান্ত হলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে। এক্ষেত্রে অন্যান্য জীবানু দ্বারা ওই শিশুটি আক্রান্ত হওয়ার শংকাও থাকে। তাই কোন শিশুর জ¦র, কাশি, সর্দি দেখা দিলে তাৎক্ষনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা নিকটস্থ সরকারি হাসপাতালে নেয়ার পরামর্শ দেন তিনি। একইসাথে শিশুদের সুষম পুষ্টিকর খাবার প্রদান করতে হবে।
কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. পিয়াস আহমেদ জানান, চলতি বছরে সিমরানসহ এ পর্যন্ত ১১ জনের হয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম মৃত্যু হয়েছে এক জনের এবং হাম সন্দেহে মৃত্যু হয়েছে ১০ জনের।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৪৫ জন গ্ৰেফতার
চৌদ্দগ্রামে ট্রাকের পিছনে ধাক্কায় কাভার্ডভ্যান চালক নিহত
ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড
ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ২
কমেনি ভোগান্তি, থামছে না সিএনজির ভাড়া নৈরাজ্য
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ফিফা বিশ্বকাপ- ২০২৬: বিশ্ব কাঁপছে বিশ্বকাপ জ্বরে!
কুমিল্লায় ১২ ঘণ্টার ব্যবধানে সড়কে ৫ জনের প্রাণহানি
কুমিল্লা ইপিজেডের রাসায়নিক বর্জ্য প্রাকৃতিক খালে ছাড়া যাবে না : মনিরুল হক এমপি
টেন্ডার শেষে কাজ না হলে দায় ঠিকাদারের
রুড়ায় ৬ বছরের শিশু ধর্ষণকারীকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২