সোমবার ৮ জুন ২০২৬
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
লাকসামে বিএসটিআইর সার্ভিল্যান্স অভিযান
১০ প্রতিষ্ঠানকে লাইসেন্স নেওয়ার নির্দেশ
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ১:৩৫ এএম আপডেট: ০৮.০৬.২০২৬ ১:৪৬ এএম |


 লাকসামে বিএসটিআইর সার্ভিল্যান্স অভিযাননিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসাম উপজেলায় নাগরিক অভিযোগের ভিত্তিতে সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। অভিযানে বিএসটিআই লাইসেন্স ছাড়া খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকরণের অভিযোগে ১০টি প্রতিষ্ঠানকে আগামী দুই কার্যদিবসের মধ্যে লাইসেন্স গ্রহণের জন্য আবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রবিবার (৭ জুন) বিএসটিআই কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে উত্তর লাকসাম বাইপাস ও দৌলতগঞ্জ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন মিষ্টান্ন ও বেকারি প্রতিষ্ঠানের কার্যক্রম পরিদর্শন করে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়।
বিএসটিআই কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক (রসায়ন) ও অফিস প্রধান পরিতোষ চন্দ্র তালুকদার বলেন, “নাগরিক অভিযোগের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে কয়েকটি প্রতিষ্ঠানকে বিএসটিআই লাইসেন্স ছাড়া কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে। এসব প্রতিষ্ঠানকে আগামী দুই কার্যদিবসের মধ্যে লাইসেন্স গ্রহণের জন্য আবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তিনি আরও বলেন, “বিএসটিআইর অনুমোদন ছাড়া খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করা ভোক্তাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। নিরাপদ ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে আমাদের তদারকি কার্যক্রম নিয়মিতভাবে চলমান রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
অভিযানে নির্দেশনা পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো- হালাল সুইটস, হাজী সুইটস, মিনি আদর্শ বেকারি, নিউ দেশপ্রিয় মিষ্টি ভান্ডার, আল মদিনা সুইটমিট, আদর্শ মিষ্টান্ন ভান্ডার অ্যান্ড কনফেকশনারি, নিউ বনলতা সুইটস, মিষ্টি মেলা অ্যান্ড কনফেকশনারি, মেসার্স পিয়াসা এবং আনন্দ মিষ্টান্ন ভান্ডার।
অভিযানে অংশ নেন বিএসটিআই কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক (সিএম) মোস্তাক আহমেদ, পরিদর্শক (মেট) আরিফ উদ্দিন প্রিয় এবং ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী মো. আমিনুল ইসলাম শাকিল।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৪৫ জন গ্ৰেফতার
চৌদ্দগ্রামে ট্রাকের পিছনে ধাক্কায় কাভার্ডভ্যান চালক নিহত
ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড
ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ২
কমেনি ভোগান্তি, থামছে না সিএনজির ভাড়া নৈরাজ্য
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ফিফা বিশ্বকাপ- ২০২৬: বিশ্ব কাঁপছে বিশ্বকাপ জ্বরে!
কুমিল্লায় ১২ ঘণ্টার ব্যবধানে সড়কে ৫ জনের প্রাণহানি
কুমিল্লা ইপিজেডের রাসায়নিক বর্জ্য প্রাকৃতিক খালে ছাড়া যাবে না : মনিরুল হক এমপি
টেন্ডার শেষে কাজ না হলে দায় ঠিকাদারের
রুড়ায় ৬ বছরের শিশু ধর্ষণকারীকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২