
গতকাল
কুমিল্লা ৬ আসনের মাননীয় এমপি বীর মুক্তিযোদ্ধা জনাব মনিরুল হক চৌধুরী
মহোদয় সাথে নোয়াগ্রামে তার নিজ বাড়িতে আমেরিকান প্রবাসী দি কাজী ফাউন্ডেশন
এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আনোয়ার রহমান কাজী সাহেবের সৌজন্য সাক্ষাৎ ও
মতবিনিময় অনুষ্ঠিত হয়। বৈঠকে এমপি মহোদয়ের নিজ নির্বাচনী এলাকায় অসহায়,
দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের জন্য মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম
বাস্তবায়নের ব্যাপারে আলোচনা করা হয়। এমপি বীর মুক্তিযোদ্ধা জনাব মনিরুল হক
চৌধুরী মহোদয় এ ব্যাপারে পূর্ণ সমর্থন ও উৎসাহ প্রদান করেন এবং সহযোগিতার
প্রদানের ব্যাপারে আশ্বাস ব্যক্ত করেন। এতে জনসেবা কার্যক্রমটি ভবিষ্যতে
আরো বৃহত্তর পরিসরে পরিচালনায় বিশেষভাবে অনুপ্রাণিত হবে।
