শনিবার ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
কুমিল্লা নগরীকে ‘তারের জঞ্জালমুক্ত’ করতে সিটি প্রশাসকের মতবিনিময়
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ১:১৫ এএম আপডেট: ০৫.০৬.২০২৬ ১:২৫ এএম |


  কুমিল্লা নগরীকে ‘তারের  জঞ্জালমুক্ত’ করতে সিটি প্রশাসকের মতবিনিময় নিজসস্ব প্রতিবেদক: কুমিল্লা নগরীকে ক্যাবল টিভি ও ইন্টারনেট নেটওয়ার্কের তারের জঞ্জালমুক্ত করতে উদ্যোগ নিয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশন। এ উদ্যোগের অংশ হিসেবে বুধবার সংশ্লিষ্ট ক্যাবল টিভি ও ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় নগরীর বিভিন্ন সড়ক ও অলিগলিতে ঝুলে থাকা তারের জট নিরসন, পরিত্যক্ত ক্যাবল অপসারণ এবং নেটওয়ার্কের তারগুলোকে গুচ্ছ বা বান্ডিল আকারে সুবিন্যস্ত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। নগরীর সৌন্দর্য রক্ষা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সিটি কর্পোরেশনের উদ্যোগে সহযোগিতা করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তারা।  কুমিল্লা নগরীকে ‘তারের  জঞ্জালমুক্ত’ করতে সিটি প্রশাসকের মতবিনিময়
কুমিল্লা সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, ধারাবাহিক তদারকি এবং সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে খুব শিগগিরই নগরীর তারের জঞ্জাল ও বিশৃঙ্খলা দূর করা সম্ভব হবে। এর ফলে কুমিল্লা নগরী আরও পরিচ্ছন্ন, নিরাপদ ও দৃষ্টিনন্দন রূপ পাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
প্রথমার্ধে কানাডার জালে বসনিয়ার এক গোল
কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
কুমিল্লা সীমান্তে আঙুর চাষে নতুন সম্ভাবনা
বরুড়ায় রাকিব হত্যা প্রধান আসামি ছোটন ঢাকায় গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পলাতক বাহারকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচার দাবি
ঢাকা-কুমিল্লা রেল কর্ডলাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে: অর্থমন্ত্রী
চৌদ্দগ্রামে পিতার ২০ বছর পর পুত্রকেও ছুরিকাঘাতে হত্যা
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
মালয়েশিয়া থেকে ফেরার রাতেই ব্রাহ্মণপাড়ায় প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট, আহত ৩
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২