
ব্রাহ্মণপাড়া
সংবাদদাতাঃ আনন্দ, সম্প্রীতি ও মানবিক বন্ধনের উজ্জ্বল প্রকাশ। কিন্তু সেই
আনন্দঘন পরিবেশকে নষ্ট করে দিচ্ছে মাদকের অপব্যবহার-যা তরুণ সমাজ ও
সামগ্রিক সামাজিক শৃঙ্খলার জন্য এক মারাত্মক হুমকি। এমন উদ্বেগজনক
বাস্তবতার কথা তুলে ধরে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির ধর্মবিষয়ক
সম্পাদক মো. মনিরুল আলম বাবুল উৎসবমুখর পরিবেশকে মাদকমুক্ত রাখতে সবাইকে
সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। সোমবার (২৫ মে) দুপুরে এ প্রতিনিধিকে দেওয়া
এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, বিভিন্ন বড় আয়োজন ও উৎসবকে কেন্দ্র করে
কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি মাদক সেবনের সুযোগ নেয়, যা শুধু ব্যক্তিগত ক্ষতিই
নয়, পুরো সমাজের জন্য নেতিবাচক প্রভাব বয়ে আনে। তিনি আরও বলেন, তরুণ সমাজই
দেশের ভবিষ্যৎ, আর সেই তরুণদের একটি অংশ যদি মাদকের দিকে ঝুঁকে পড়ে, তবে তা
জাতির অগ্রগতির জন্য বড় বাধা হয়ে দাঁড়ায়। তাই পরিবার, সমাজ ও রাষ্ট্র-সব
পর্যায় থেকেই সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি। জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ
গুরুত্বারোপ করে মনিরুল আলম বাবুল বলেন, ঈদসহ বিভিন্ন ধর্মীয় উৎসবকে ঘিরে
ঈদগাহ ও মসজিদে ইমাম ও খতিবদের মাধ্যমে মাদকের ভয়াবহতা সম্পর্কে মুসল্লিদের
সচেতন করা যেতে পারে। ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক শিক্ষার মাধ্যমে মানুষকে
মাদক থেকে দূরে রাখা সম্ভব বলে তিনি মনে করেন। তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা
বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, উৎসবকে কেন্দ্র করে কোথাও যাতে
মাদকদ্রব্যের অপব্যবহার না ঘটে, সে বিষয়ে কঠোর নজরদারি ও তদারকি জোরদার
করতে হবে। একই সঙ্গে তিনি তরুণদের জন্য বিকল্প ইতিবাচক পথ তৈরি করার ওপর
জোর দেন। সুস্থ বিনোদন, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল উদ্যোগ
বাড়ানোর মাধ্যমে তরুণদের মাদক থেকে দূরে রাখা সম্ভব বলে উল্লেখ করেন তিনি।
সবশেষে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সম্মিলিত প্রচেষ্টা, সামাজিক সচেতনতা
এবং ইতিবাচক কার্যক্রমের মাধ্যমে একটি সুন্দর, সুস্থ ও মাদকমুক্ত সমাজ গড়ে
তোলা সম্ভব-যেখানে উৎসব হবে সত্যিকার অর্থেই নির্মল আনন্দের প্রতীক।
