বৃহস্পতিবার ২৮ মে ২০২৬
১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রধানমন্ত্রীর ঈদ উপহারের অর্থ পেলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের ৮৩২ কর্মী
প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ১:২০ এএম আপডেট: ২৬.০৫.২০২৬ ১:৫১ এএম |

 প্রধানমন্ত্রীর ঈদ উপহারের অর্থ পেলেন কুমিল্লা সিটি  কর্পোরেশনের ৮৩২ কর্মী
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুমিল্লা সিটি কর্পোরেশনের ৮৩২ জন পরিচ্ছন্নতা কর্মী ও মাস্টাররোলে কর্মরত স্টাফদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
সোমবার ১১ টার দিকে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নগদ অর্থ উপহার হিসেবে বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে উপহার তুলে দেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।
এ সময় তিনি বলেন, পরিচ্ছন্নতা কর্মীরা নগরবাসীর সুস্থ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এ বছর কোরবানীর ৮ ঘন্টার মধ্যে বর্জ্য পরিস্কার করবে বলে পরিচ্ছনতাকর্মীরা জানিয়েছেন। ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর এই উপহার তাদের কাজের স্বীকৃতি ও ভালোবাসার বহিঃপ্রকাশ।
উপহার পেয়ে আনন্দ প্রকাশ করেন পরিচ্ছন্নতা কর্মী ও মাস্টাররোল স্টাফরা। তারা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ঈদের আগে এই সহায়তা তাদের পরিবারে বাড়তি আনন্দ যোগ করেছে।
অনুষ্ঠানে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন, প্রধান প্রকৌশলী আবু সায়েম ভূইয়াসহ বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
বিসিবির কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন উদবাতুল বারী
শ্রীলঙ্কায় দাবাড়ু সাকলাইনের স্বর্ণ জয়
বিশ্বকাপ খেলতে দেশ ছাড়লেন বাংলাদেশের বাকি ১৩ জন
‘প্রথম ম্যাচেই মাঠে নামার জন্য মুখিয়ে আছে ইয়ামাল’
বিশ্বকাপে ফেরা উদযাপনে স্কটল্যান্ডের ব্যাংক নোটে ‘দেশসেরা’ গোলের ছবি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিসিবির কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন উদবাতুল বারী
'ক্ষমতার লোভে নয়, সেবা করতে চাই': ব্রাহ্মণপাড়াকে মডেল উপজেলা গড়তে চান জাহাঙ্গীর আলম
কিছুই নাই কুমিল্লা মেডিকেলে!
কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে জামাত সকাল ৮টায়
অব্যবস্থাপনা নিয়ে রোগীর স্বজনের সরাসরি অভিযোগের মুখে পড়লেন স্বাস্থ্যমন্ত্রী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২