বৃহস্পতিবার ২৮ মে ২০২৬
১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
২২ হাজার মানুষকে চামড়া ছাড়ানো এবং সংরক্ষণে প্রশিক্ষণ দিয়েছে সরকার - মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ১:৪৩ এএম আপডেট: ২৬.০৫.২০২৬ ১:৫১ এএম |

 ২২ হাজার মানুষকে  চামড়া ছাড়ানো এবং  সংরক্ষণে প্রশিক্ষণ  দিয়েছে সরকার - মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক।। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, কোরবানির অধিকাংশ চামড়া নষ্ট হয় চামড়া ছাড়ানোর ভুল কৌশলগত কারণে এখন সঠিক সংরক্ষণের অভাবে। তবে এবার চামড়া নষ্ট ঠেকানো ও ন্যায্য দাম নিশ্চিত করতে ২২ হাজার মানুষকে চামড়া ছাড়ানো এবং সংরক্ষণে প্রশিক্ষণ দিয়েছে সরকার। 
সোমবার ২৫ মে দুপুরে কুমিল্লা আদর্শ সদর উপজেলায় প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি যন্ত্রাংশ বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। 
মন্ত্রী বলেন, চামড়ার সিন্ডিকেট কথাটি অনেকাংশেই প্রচলিত ধারণা। বাস্তবে এখানে বেশ কিছু প্রযুক্তিগত ও ব্যবস্থাপনাগত সমস্যা রয়েছে। কাঁচা চামড়া অত্যন্ত সংবেদনশীল পণ্য। সময়মতো ও সঠিক পরিমাণে লবণ ব্যবহার না করলে চামড়া দ্রুত নষ্ট হয়ে যায়। এই ব্যবস্থাপনা উন্নত করা গেলে ট্যানারি মালিকরাও বেশি দামে চামড়া কিনবেন।
তিনি আরও বলেন, দেশে কোরবানির সময় সংগৃহীত মোট চামড়ার প্রায় ৬০ থেকে ৭০ শতাংশই বি-গ্রেডের হয়ে থাকে। পশুর শরীর থেকে চামড়া ছাড়ানোর সময় অসতর্কতার কারণে অনেক ক্ষেত্রে চামড়ার গুণগত মান নষ্ট হয়। এ বছর কতটুকু চামড়া সংরক্ষণ করা সম্ভব হবে তা নিয়ে অনিশ্চয়তা থাকলেও আগামী বছর পরিস্থিতির উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ লক্ষ্যে ইতোমধ্যে ২০ থেকে ২২ হাজার মানুষকে চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।
উপজেলা কৃষি বিভাগ জানান, কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরে কার্যক্রম শুরু করেছে। প্রকল্পের আওতায় কুমিল্লা অঞ্চলের তিন জেলায় মোট ৩ হাজার ৪৩২টি কৃষক গ্রুপ গঠন করা হয়েছে। এর মধ্যে আদর্শ সদর উপজেলায় গঠন করা হয়েছে ৫৫টি কৃষক গ্রুপ। এসব গ্রুপের পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে প্রাথমিকভাবে ১৪টি গ্রুপের মাঝে বিনামূল্যে বিভিন্ন কৃষিযন্ত্র বিতরণ করা হয়।
এর মধ্যে ম্যাজিক পাইপসহ ডাবল নজল ন্যাপস্যাক হ্যান্ড স্প্রেয়ার, ধান কর্তন যন্ত্র, ক্যানভাস হোস পাইপ সেটসহ এলএলপি এবং ভুট্টা মাড়াই যন্ত্র বিতরণ করা হয়। চলতি অর্থবছরের মধ্যেই কৃষক গ্রুপগুলোর মাঝে আরও ফুট পাম্প, বেড প্ল্যান্টার ও ধান মাড়াই যন্ত্র বিতরণ করা হবে বলে জানানো হয়। একই সঙ্গে আগামী ২০২৬-২৭ অর্থবছরেও কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় এই কার্যক্রম চলমান থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নিজাম উদ্দিন, তৌহিদুল আনোয়ার, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম ও সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
বিসিবির কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন উদবাতুল বারী
শ্রীলঙ্কায় দাবাড়ু সাকলাইনের স্বর্ণ জয়
বিশ্বকাপ খেলতে দেশ ছাড়লেন বাংলাদেশের বাকি ১৩ জন
‘প্রথম ম্যাচেই মাঠে নামার জন্য মুখিয়ে আছে ইয়ামাল’
বিশ্বকাপে ফেরা উদযাপনে স্কটল্যান্ডের ব্যাংক নোটে ‘দেশসেরা’ গোলের ছবি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিসিবির কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন উদবাতুল বারী
'ক্ষমতার লোভে নয়, সেবা করতে চাই': ব্রাহ্মণপাড়াকে মডেল উপজেলা গড়তে চান জাহাঙ্গীর আলম
কিছুই নাই কুমিল্লা মেডিকেলে!
কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে জামাত সকাল ৮টায়
অব্যবস্থাপনা নিয়ে রোগীর স্বজনের সরাসরি অভিযোগের মুখে পড়লেন স্বাস্থ্যমন্ত্রী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২