বৃহস্পতিবার ২৮ মে ২০২৬
১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন
আলমগীর হোসেন, দাউদকান্দি
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ১:৩৮ এএম আপডেট: ২৫.০৫.২০২৬ ১:৪৯ এএম |



  ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা-চট্টগ্রাম  মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিশেষ তৎপরতা চালাচ্ছে হাইওয়ে পুলিশ। মহাসড়কে যানজট নিরসন, দুর্ঘটনা প্রতিরোধ ও শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েনসহ বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
রবিবার (২৪ মে) দুপুরে কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকা পরিদর্শন করেন হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ শাহিনুর আলম খান এ কথা জানান। এ সময় তিনি মহাসড়কের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে মহাসড়কে যানবাহনের চাপ কয়েকগুণ বৃদ্ধি পায়। তাই যাত্রীদের নিরাপদে ও দ্রুত গন্তব্যে পৌঁছে দিতে হাইওয়ে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।
পুলিশ সুপার আরও বলেন, মহাসড়কের পাশে অবৈধভাবে যানবাহন পার্কিং এবং যেখানে-সেখানে যাত্রী ওঠানামা করার কারণে যানজট সৃষ্টি হয়। চালক, শ্রমিক ও যাত্রীদের ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান তিনি।
পথচারীদের উদ্দেশ্যে তিনি বলেন, অনেকেই ফুটওভার ব্রিজ ব্যবহার না করে ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হন, যা দুর্ঘটনার অন্যতম কারণ। তাই সবাইকে ফুটওভার ব্রিজ ব্যবহার করে নিরাপদে চলাচল করার আহ্বান জানান।
তিনি আরও জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সোমবার থেকে স্কাউট টিম মাঠে কাজ করবে। হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, নিসচা, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে।
এ সময় নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি উপজেলা শাখার সভাপতি আলমগীর হোসেন বলেন, মানুষ যাতে নিরাপদে ও নির্বিঘ্নে বাড়ি পৌঁছাতে পারে, সেজন্য ঈদের আগে থেকে ঈদের পর পর্যন্ত আমরা কাজ করছি। সারা বাংলাদেশে আমাদের শাখা কমিটির সবাই একযোগে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, রিজিয়ন পুলিশ, স্কাউট টিম ও কমিউনিটি পুলিশের সঙ্গে সমন্বয় করে মাঠে দায়িত্ব পালন করছে।
তিনি আরও বলেন, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন-এর উদ্যোগে আমরা সারা দেশে নিরাপদ সড়ক আন্দোলনে কাজ করে যাচ্ছি। আমরা সড়ক যোদ্ধা হিসেবে মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে কাজ করছি। ইনশাআল্লাহ, এবার মানুষকে একটি সুন্দর ও স্বস্তিদায়ক ঈদযাত্রা উপহার দিতে পারবো।
সংশ্লিষ্টরা জানান, ঈদকে ঘিরে মহাসড়কে যাত্রীচাপ বাড়লেও সমন্বিত উদ্যোগের মাধ্যমে যানজট ও দুর্ঘটনা নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো।

















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
বিসিবির কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন উদবাতুল বারী
শ্রীলঙ্কায় দাবাড়ু সাকলাইনের স্বর্ণ জয়
বিশ্বকাপ খেলতে দেশ ছাড়লেন বাংলাদেশের বাকি ১৩ জন
‘প্রথম ম্যাচেই মাঠে নামার জন্য মুখিয়ে আছে ইয়ামাল’
বিশ্বকাপে ফেরা উদযাপনে স্কটল্যান্ডের ব্যাংক নোটে ‘দেশসেরা’ গোলের ছবি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিসিবির কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন উদবাতুল বারী
'ক্ষমতার লোভে নয়, সেবা করতে চাই': ব্রাহ্মণপাড়াকে মডেল উপজেলা গড়তে চান জাহাঙ্গীর আলম
কিছুই নাই কুমিল্লা মেডিকেলে!
কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে জামাত সকাল ৮টায়
অব্যবস্থাপনা নিয়ে রোগীর স্বজনের সরাসরি অভিযোগের মুখে পড়লেন স্বাস্থ্যমন্ত্রী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২